সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

সমুদ্রে ভাসছিল অভিনেতা হ্যাসকিনের মরদেহ

কণ্ঠ ডেস্ক / ২১ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

মাত্র ৩৮ বছর বয়সে মারা গেলেন মার্কিন অভিনেতা আলেকজান্ডার হ্যাসকিন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকা পিয়ারের কাছে সমুদ্রের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘ইউ’ ও ‘দ্য রুকি’-তে অভিনয়ের সুবাদে পরিচিত ছিলেন তিনি।স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) বিকেলে সমুদ্রে একজনকে ভাসতে দেখার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে হারবার পেট্রোলের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে হ্যাসকিনকে পানির নিচ থেকে উদ্ধার করেন। তাকে লাইফবোটে তুলে তাৎক্ষণিকভাবে সিপিআর দেওয়া হয়। পরে পিয়ারের ওপর নিয়ে গেলে উদ্ধারকর্মীরা আবারও প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। বিকেল ৪টা ৫৬ মিনিটে মৃত ঘোষণা করা হয় অভিনেতাকে।লস অ্যাঞ্জেলেস কাউন্টির মেডিকেল পরীক্ষকের কার্যালয় তার পরিচয় নিশ্চিত করেছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনও নির্ধারণ করা হয়নি। এ ঘটনায় তদন্ত চলছে।অভিনেতার মৃত্যুর আগে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়েও আলোচনা তৈরি হয়েছে। কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, সমুদ্রে যাওয়ার আগে এক নারীর সঙ্গে তার বাগ্বিতÐা হয়েছিল এবং তিনি ওই নারীকে চড় মেরেছিলেন। তবে এ দাবি নাকচ করেছে স্থানীয় পুলিশ। সান্তা মনিকা পুলিশ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক তদন্ত ও নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ঘটনার ঠিক আগমুহূর্তে হ্যাসকিন একাই ছিলেন এবং কারও সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি।ছেলের মৃত্যুর আগে তার সঙ্গে শেষ কথোপকথনের স্মৃতিও জানিয়েছেন বাবা ডানা হ্যাসকিন। তিনি বলেন, ঘটনার দিন সকালে ছেলের সঙ্গে খুদেবার্তার মাধ্যমে যোগাযোগ হয়েছিল। এর আগে গত ১৪ নভেম্বর প্রায় এক ঘণ্টা ফোনে কথা বলেন তারা। তখন ছেলের কথাবার্তায় মানসিকভাবে বিপর্যস্ত থাকার কোনো লক্ষণ বুঝতে পারেননি বলে জানান তিনি।অভিনয়ের পাশাপাশি ফিটনেস প্রশিক্ষক হিসেবেও কাজ করতেন আলেকজান্ডার হ্যাসকিন। তিনি যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সাবেক সদস্য ছিলেন। বিভিন্ন টেলিভিশন সিরিজে ছোট চরিত্রে অভিনয় করলেও অভিনয়ের প্রতি তার আগ্রহ ছিল দীর্ঘদিনের। তার অভিনীত সিরিজগুলোর মধ্যে রয়েছে নেটফ্লিক্সের ‘ইউ’, ‘দ্য রুকি’ ও ‘মায়ানস এমসি’। অভিনেতার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর