বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত ২ কালীগঞ্জে গভীর রাতে নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল ভৈরব নদ পরিষ্কারে এবার রিকশা-ভ্যান শ্রমিকদের অংশগ্রহণ সুন্দরবনে বনদস্যুদের ‘রসদ নেটওয়ার্ক, কয়রায় খাদ্য সামগ্রীসহ আটক ২ ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বহাল রাখার দাবিতে মানববন্ধন ইতিহাসে প্রথমবার একসঙ্গে ট্রাম্প-শি-পুতিন ‘বুলেটপ্রæফ কাচের আড়ালে থাকলেও গুলি চলবেই’ বাবার পরিচালনায় প্রথম সিনেমা, মুক্তির আগে আবেগাপ্লুত ভাবনা মনোহরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ট্রাক থেকে ৩০০ বস্তা সরকারি ইউরিয়া সার চুরির অভিযোগ

‘বুলেটপ্রæফ কাচের আড়ালে থাকলেও গুলি চলবেই’

কণ্ঠ প্রতিবেদক / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনকে খুনের হুমকি দিয়েছে খালিস্তানপন্থি গ্যাংস্টার গোল্ডি ধিলোঁ। পাশাপাশি নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-এর প্রধান গুরপতবন্ত সিং পান্নুন সরাসরি হামলার হুঁশিয়ারি দিয়ে আগামী ১৯ থেকে ২৭ নভেম্বরের মধ্যে মুম্বইয়ে অমিতাভের বাসভবন ‘জলসা’-র সামনে জমায়েতের ডাক দিয়েছেন। সেখানে ‘খালিস্তান জালসা’ আয়োজন ও প্রতিবাদের জন্য ১১ লাখ টাকা পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে। খবর: দ্য ইকোনমিক টাইমস সম্প্রতি অমিতাভের ‘বেঁচে গেলাম’ পোস্টের প্রেক্ষিতে পান্নুন বার্তা দিয়েছেন, ‘বাচ গয়ে ইয়া ফাঁস গয়ে’ (বেঁচে গেলেন, নাকি ফেঁসে গেলেন?)। এ ছাড়া হুমকিবার্তায় বলা হয়েছে, ‘বুলেটপ্রæফ কাচের আড়ালে থাকলেও গুলি চলবেই, মুম্বইয়ে আমাদের ২০০ লোক প্রস্থ।’ এ সময় শুধু অমিতাভ বচ্চনকে নয়, তার ছেলে অভিষেক বচ্চনকেও জীবননাশের হুমকি দেওয়া হয়। ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর হত্যার পর অমিতাভ টেলিভিশনে ‘রক্তের বদলে রক্ত’ ¯েøাগান দিয়ে ৩০ হাজার শিখের মৃত্যুতে প্ররোচনা দিয়েছিলেনÑএমন পুরনো
অভিযোগ তুলেই এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এই বিতর্কের জেরেই আগে অমিতাভের পা ছুঁয়ে প্রণাম করায় গায়ক দিলজিৎ দোসাঞ্ঝও হুমকির মুখে পড়েছিলেন। যদিও অমিতাভ বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছেন এবং ২০১১ সালে ‘আকাল তখত’-কে চিঠি দিয়ে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর