সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

বাঘারপাড়ায় সেচ পাম্পের দুই ট্র্যান্সফরমার চুরি

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

টানা দুই দিনের ভারী বৃষ্টিতে ধানের ক্ষতির পর এবার সেচ পাম্পের দুটি ট্র্যান্সফরমার চুরির ঘটনায় বিপাকে পড়েছেন যশোরের বাঘারপাড়া উপজেলার কৃষকেরা। আসন্ন সেচ মৌসুমে জমিতে পানি সরবরাহ নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা। রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার দোহাকুলা ইউনিয়নের গলগলিয়া শুকদেবনগর বিলের সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে ট্র্যান্সফরমার দুটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে মাঠে গিয়ে ট্র্যান্সফরমার না পেয়ে হতবাক হয়ে পড়েন কৃষকেরা। এ সময় ঘটনাস্থলে ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ পড়ে থাকতে দেখা যায়।ভুক্তভোগী কৃষক মুবাশ্মের ও মুহাদ্দেশ আলী জানান, নিজেদের অর্থায়নে ট্র্যান্সফরমার দুটি কিনে এলাকার কৃষিজমিতে সেচের পানি সরবরাহের ব্যবস্থা করেছিলেন তাঁরা। প্রতিদিনের মতো সকালে মাঠে গিয়ে দেখেন, দুটি ট্রান্সফরমারই চুরি হয়ে গেছে।ক্ষোভ প্রকাশ করে তাঁরা বলেন, নিজেদের টাকায় ট্র্যান্সফরমার কিনে এতদিন কৃষকদের সেচের ব্যবস্থা করে আসছিলেন। এখন দুটি ট্র্যান্সফরমার চুরি হওয়ায় তাঁরা অসহায় হয়ে পড়েছেন। নতুন করে ট্র্যান্সফরমার কেনার মতো আর্থিক সামর্থ্যও তাঁদের নেই।কৃষকেরা জানান, টানা দুই দিনের ভারী বৃষ্টিতে ইতোমধ্যে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে ট্র্যান্সফরমার চুরির ঘটনায় আসন্ন সেচ মৌসুমে জমিতে পানি সরবরাহ অনিশ্চিত হয়ে পড়েছে। এতে এলাকার বহু কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।এ বিষয়ে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বাঘারপাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সোহানুর রহমান বলেন, ‘সামনে সেচ মৌসুম। এ সময়ে কৃষকদের সেচের ট্র্যান্সফরমার চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অফিসিয়ালভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।স্থানীয় কৃষকদের আশঙ্কা, দ্রæত ট্র্যান্সফরমার পুনঃস্থাপন করা না হলে আসন্ন সেচ মৌসুমে জমিতে পানি সরবরাহ ব্যাহত হতে পারে। এতে ফসল উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়বে। এ অবস্থায় চুরি হওয়া ট্র্যান্সফরমার উদ্ধার, জড়িতদের শনাক্ত এবং সেচ কার্যক্রম স্বাভাবিক রাখতে বিদ্যুৎ বিভাগ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী কৃষকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর