সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

যবিপ্রবির তামান্না নূরাকে হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান

যশোর অফিস / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

যশোর জেলা প্রশাসনের তত্ত¡াবধানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্রী তামান্না আক্তার নূরাকে হুইলচেয়ার ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। রোববার দুপুরে যশোর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তামান্না নূরার হাতে হুইলচেয়ার ও নগদ অর্থ তুলে দেন বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য, তামান্না আক্তার নূরা যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামের রওশন আলী ও খাদিজা পারভীন দম্পতির মেয়ে। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে পা দিয়ে লিখে জিপিএ-৫ অর্জন করেন তিনি। পরবর্তী সময়ে বিশ^বিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে ভর্তির সুযোগ পান তামান্না। বর্তমানে তিনি বিশ^বিদ্যালয়টির ছাত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর