বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত ২ কালীগঞ্জে গভীর রাতে নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল ভৈরব নদ পরিষ্কারে এবার রিকশা-ভ্যান শ্রমিকদের অংশগ্রহণ সুন্দরবনে বনদস্যুদের ‘রসদ নেটওয়ার্ক, কয়রায় খাদ্য সামগ্রীসহ আটক ২ ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বহাল রাখার দাবিতে মানববন্ধন ইতিহাসে প্রথমবার একসঙ্গে ট্রাম্প-শি-পুতিন ‘বুলেটপ্রæফ কাচের আড়ালে থাকলেও গুলি চলবেই’ বাবার পরিচালনায় প্রথম সিনেমা, মুক্তির আগে আবেগাপ্লুত ভাবনা মনোহরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ট্রাক থেকে ৩০০ বস্তা সরকারি ইউরিয়া সার চুরির অভিযোগ

বাবার পরিচালনায় প্রথম সিনেমা, মুক্তির আগে আবেগাপ্লুত ভাবনা

কণ্ঠ প্রতিবেদক / ২৪ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বাবার পরিচালনায় প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তাই ‘যাপিত জীবন’ তার কাছে অন্য সিনেমার চেয়ে একটু বেশিই বিশেষ। এরই মধ্যে শেষ হয়েছে সিনেমাটির নির্মাণকাজ। এবার প্রেক্ষাগৃহে দর্শকদের সামনে আসার অপেক্ষা। আগামী ২০ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত সিনেমাটি। মুক্তির আগে সিনেমার পুরো দলের জন্য দর্শকদের কাছে দোয়া চেয়েছেন ভাবনা। ১৮ নভেম্বর রাজধানীর উত্তরায় স্টার সিনেপ্লেক্সের সেন্টার পয়েন্ট শাখায় অনুষ্ঠিত হচ্ছে ‘যাপিত জীবন’-এর বিশেষ প্রিমিয়ার ও সংবাদ সম্মেলন। বিশেষ এই আয়োজন ঘিরে নিজের অনুভ‚তির কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন অভিনেত্রী। সকালে দেওয়া এক পোস্টে ভাবনা লেখেন, ‘শুভ সকাল, আজকে আমার জন্য ভীষণ বিশেষ একটি দিন। আজ আমাদের সিনেমা ‘যাপিত জীবন’-এর প্রিমিয়ার ও স্পেশাল স্ক্রিনিং।’সিনেমাটির সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি, পরিশ্রম ও প্রত্যাশার কথা জানিয়ে তিনি আরও লেখেন, ‘অনেক ভালোবাসা, আবেগ, পরিশ্রম আর স্বপ্ন জড়িয়ে আছে এই সিনেমার সঙ্গে। দিনটি আমার জন্য একটু বেশি আবেগের, একটু বেশি আনন্দের। সবাই আমার এবং আমাদের পুরো টিমের জন্য বিশেষভাবে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের পরিশ্রমকে সার্থক করেন এবং আমাদের সিনেমাটি সবার ভালোবাসা পায়। সবাইকে সঙ্গে চাঁই।’কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘যাপিত জীবন’। দেশভাগ ও ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপটে এগিয়েছে সিনেমার গল্প। একটি পরিবারের জীবনসংগ্রাম, ভালোবাসা, টানাপোড়েন ও নানা সংকটের মধ্য দিয়ে উঠে এসেছে সেই সময়ের সামাজিক বাস্তবতা।সিনেমাটিতে ভাবনার পাশাপাশি অভিনয় করেছেন আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, রওনক হাসান, ইমতিয়াজ বর্ষণ, মৌসুমি হামিদ, ডলি জহুর, কাজি হায়াৎ, গাজি রাকায়েত ও আজাদ আবুল কালাম। এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি হয়েছেন আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী। সব মিলিয়ে ‘যাপিত জীবন’ ঘিরে নির্মাতা ও অভিনয়শিল্পীদের প্রত্যাশা এখন দর্শকের ভালোবাসা পাওয়ার। ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি দর্শকদের কতটা ভালো লাগে, সেটিই এখন দেখার অপেক্ষা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর