সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

কেশবপুরে বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

কেশবপুর (যশোর) প্রতিনিধি / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

যশোরের কেশবপুরে গত কয়েক দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পৌরসভাসহ উপজেলার ১১ টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় কৃষকের ধানসহ সব ধরনের সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টিতে উপজেলার অধিকাংশ নিন্মাঞ্চলের পাঁকা ধান ক্ষেতে পানি উঠে গেছে। গত শনিবার ও রবিবার পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে জানা গেছে, অপরিকল্পিত মাছের ঘের করার কারণে পানি নিষ্কাশিত হতে না পারায় গত কয়েক দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পৌর এলাকার সরফাবাদ, বাজিতপুর, উপজেলার মধ্যকুল, পরচাক্রা, বাউশলাসহ বিভিন্ন গ্রামের নিন্মাঞ্চলের পাঁকা ধান ক্ষেতে পানি উঠে গেছে। আক্রান্ত হয়েছে সব ধরনের সবজি খেত। বৃষ্টিতে সরিষা চাষিদের সব চাইতে বেশী ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।পৌর এলাকার ভোগতী গ্রামের কৃষক বিল্লাল হোসেন জানান, তার ২ বিঘা জমির কেটে রাখা ধান বৃষ্টির পানিতে ভাসছে। এতে তার কয়েক হাজার টাকার ক্ষতি হবে।সরফাবাদ গ্রামের কয়েকজন কৃষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, অপরিকল্পিত মাছের ঘের করা ও পড়পীঠ খাল কচুরিপানায় ভরে থাকার কারণে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গত কয়েক দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে তাদের পাঁকা ধান ক্ষেতে পানি উঠে গেছে। এ কারনে তারা পাকা ধান কাটতে পারছেন না। উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, গত কয়েক দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পৌরসভাসহ উপজেলার ১১ টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় কৃষকের ৯০৫ হেক্টন জমির ধান ও ৬৭ হেক্টর জমির সব ধরনের সবজি আক্রান্ত হয়েছে। এতে কৃষকের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর