বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত ২ কালীগঞ্জে গভীর রাতে নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল ভৈরব নদ পরিষ্কারে এবার রিকশা-ভ্যান শ্রমিকদের অংশগ্রহণ সুন্দরবনে বনদস্যুদের ‘রসদ নেটওয়ার্ক, কয়রায় খাদ্য সামগ্রীসহ আটক ২ ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বহাল রাখার দাবিতে মানববন্ধন ইতিহাসে প্রথমবার একসঙ্গে ট্রাম্প-শি-পুতিন ‘বুলেটপ্রæফ কাচের আড়ালে থাকলেও গুলি চলবেই’ বাবার পরিচালনায় প্রথম সিনেমা, মুক্তির আগে আবেগাপ্লুত ভাবনা মনোহরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ট্রাক থেকে ৩০০ বস্তা সরকারি ইউরিয়া সার চুরির অভিযোগ

সুন্দরবনে বনদস্যুদের ‘রসদ নেটওয়ার্ক, কয়রায় খাদ্য সামগ্রীসহ আটক ২

কয়রা (খুলনা) প্রতিনিধি / ৪ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

সুন্দরবনের গহিন অরণ্যে সক্রিয় বনদস্যু বাহিনীগুলোর কাছে খাবার, পানি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌছে দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় তাদের কাছ থেকে চাল, সয়াবিন তেল, সিগারেট, পানির জার, ওষুধ, মুঠোফোনসহ ১৯ ধরনের মালামাল জব্দ করা হয়েছে। বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে এ আটকের ঘটনায় সুন্দরবনসংলগ্ন লোকালয়ে দস্যুদের সহযোগী নেটওয়ার্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ছোট আংটিহারা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে আটক দুজনকে কয়রা থানায় হস্তান্তর করে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা । আটক ব্যক্তিরা হলেন ছোট আংটিহারা গ্রামের মো. রুহুল কুদ্দুস শেখের ছেলে মো. ফরিদুজ্জামান (৩১) এবং ঘড়িলাল মোল্লাপাড়া গ্রামের মো. দাউদ আলী গাজীর ছেলে মো. রিপন হোসেন (২৪)। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কয়রা থানায় আয়োজিত প্রেস ব্রিফিংএ এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম। সংবাদ সম্মেলনে তিনি জানান, সুন্দরবনের বনদস্যু বাহিনীর সঙ্গে লোকালয়ের কিছু ব্যক্তির যোগাযোগ ও সহযোগিতার অভিযোগ রয়েছে। এসব ব্যক্তি বনদস্যুদের কাছে খাবার, পানি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়ে আসছেন বলে তথ্য পাওয়া গেছে। এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ডের একটি দল মঙ্গলবার বিকেলে ছোট আংটিহারা এলাকায় অভিযান চালায়। এ সময় বনদস্যুদের জন্য খাবার ও পানি পরিবহনের অভিযোগে ফরিদুজ্জামান ও রিপন হোসেনকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে দুই বস্তায় ৫০ কে.জি. চাল, ৪৮টি বনদস্যুদের ¯িøপ, ২৪টি ম্যাচ, ৩৬ লিটার সয়াবিন তেল, আড়াই লিটার কেরোসিন, এক লিটার সরিষার তেল, চার প্যাকেট মশার কয়েল, ৮০ প্যাকেট সিগারেট, আটটি পানির জার, একটি পুরোনো রিয়েলমি স্মার্টফোন ও একটি আইটেল বাটন ফোন। এ ছাড়া বিস্কুট, ওষুধ, লিপজেল, মসলা, কেটলি, গেঞ্জি ও গামছাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী জব্দ করা হয়েছে। সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পাশাপাশি তাদের রসদ সরবরাহের উৎস বন্ধ করাও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ, লোকালয় থেকে খাবার ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ অব্যাহত থাকলে বনের ভেতরে দস্যুদের অবস্থান ও তৎপরতা চালিয়ে যাওয়া সহজ হতে পারে। কয়রা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, আটক দুজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর