বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত ২ কালীগঞ্জে গভীর রাতে নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল ভৈরব নদ পরিষ্কারে এবার রিকশা-ভ্যান শ্রমিকদের অংশগ্রহণ সুন্দরবনে বনদস্যুদের ‘রসদ নেটওয়ার্ক, কয়রায় খাদ্য সামগ্রীসহ আটক ২ ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বহাল রাখার দাবিতে মানববন্ধন ইতিহাসে প্রথমবার একসঙ্গে ট্রাম্প-শি-পুতিন ‘বুলেটপ্রæফ কাচের আড়ালে থাকলেও গুলি চলবেই’ বাবার পরিচালনায় প্রথম সিনেমা, মুক্তির আগে আবেগাপ্লুত ভাবনা মনোহরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ট্রাক থেকে ৩০০ বস্তা সরকারি ইউরিয়া সার চুরির অভিযোগ

কালীগঞ্জে গভীর রাতে নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মশাল মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ৪৮ সেকেন্ডের মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজন যুবককে মশাল হাতে মিছিল করতে এবং বিভিন্ন ¯েøাগান দিতে দেখা যায়। মঙ্গলবার দিবাগত রাত ১ টার পর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।মিছিলটি কালীগঞ্জের ঠিক কোন সড়কে বা এলাকায় হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওতে অংশ গ্রহনকারীদের কয়েকজনের মুখ খোলা এবং কয়েকজনের মুখ কাপড় দিয়ে ঢাকা দেখা যায়। মিছিলের নেতৃত্বে থাকা এক যুবকের মুখ খোলা ছিল।ভিডিওতে মিছিলকারীদের বহন করা ব্যানারে লেখা ছিল, রাস্তাঘাটে লেইখা দে, শেখের বেটি আইতাছে, শেখ হাসিনা আসবে,বাংলাদেশ হাসবে। এ সময় তাদের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, ১৯ নভেস্বর তারিখের হরতাল সফল হোক, সার্থক হোকসহ বিভিন্ন ¯েøাগান দিতে শোনা যায়।ব্যানারে প্রচারক হিসেবে ইঞ্জিনিয়ার আনোয়ার পারভেজ সাগরের ছবি এবং নাম উল্লেখ করা হয়েছে। মিছিলে তারা আরও ¯েøাগান দেয়,কালীগঞ্জের মাটি,সাগর ভাইয়ের ঘাঁটি এবং ঝিনাইদহ-৪-এর মাটি, সাগর ভাইয়ের ঘাঁটি।আনোয়ার পারভেজ সাগর ঢাকায় অবস্থানরত যুবলীগের একজন নেতা। আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন।সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে মিছিলের আয়োজক, অংশ গ্রহনকারীদের পরিচয়, মিছিলের নির্দিষ্ট স্থান এবং এর সঙ্গে আনোয়ার পারভেজ সাগরের সম্পৃক্ততা বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর