বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের শেখ হাসিনার কাছে ভারতই নিরাপত্তার জায়গা, তাই সেখানে পালিয়েছেন: রিজভী দেশ এখনও স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা: ইসলামি আন্দোলন গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, চলতি বছর প্রাণ গেছে ৫০২ জনের নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

বাধা-বোমাতঙ্ক উপেক্ষা করেই মঞ্চে দিলজীত, জানালেন প্রতিবাদ

প্রতিবেদকের নাম / ৭ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

সব বাধা ও বোমা হামলার হুমকি উপেক্ষা করে ভারতের ইন্দৌরে মঞ্চে উঠলেন জনপ্রিয় পাঞ্জাবি গায়ক দিলজীত দোসাঞ্ঝ। জনপ্রিয় চারটি গান গাওয়ার নিষেধাজ্ঞার প্রতিবাদ জানালেন বিখ্যাত কবি রাহাত ইন্দোরির কবিতার পঙ্‌ক্তি আওড়ে।

রবিবার (১৫ নভেম্বর) ‘অরা ইন্ডিয়া ট্যুর ২০২৬’-এর অংশ হিসেবে ইন্দৌরে অনুষ্ঠান করেন দিলজীত। তবে মঞ্চে ওঠার আগেই নানা বাধার মুখে পড়তে হয় তাকে। মদ্যপান, মাদক ও সহিংসতার প্রচারের অভিযোগে তার চারটি জনপ্রিয় গান পরিবেশনে নিষেধাজ্ঞা দিয়েছিল জেলা শিশু সুরক্ষা দপ্তর। গানগুলো হলো ‘পাতিয়ালা পেগ’, ‘৫ তারা’, ‘জেব বিচো আফিম’ ও ‘জাট উঠা ফায়ার করদা’।

অনুষ্ঠানে পাঁচ বছরের বেশি বয়সি শিশুরাও উপস্থিত থাকতে পারে বলে এসব গানের কথা তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। চণ্ডীগড়ের অধ্যাপক পুণ্ডিত্রাও ধরণেভারের অভিযোগের ভিত্তিতে এই নির্দেশ দেওয়া হয়েছিল। এ ক্ষেত্রে ২০১৯ সালের ২২ জুলাই পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের একটি নির্দেশের কথাও উল্লেখ করা হয়। ওই নির্দেশনায় মাদক ও সহিংসতাকে উৎসাহিত করে এমন গান সরাসরি অনুষ্ঠানে পরিবেশন না করার কথা বলা হয়েছিল।

এতসব বাধার পরও অনুষ্ঠান বাতিল করেননি দিলজীত। বরং মঞ্চে উঠে দর্শকদের সঙ্গে ‘জয় শ্রী মহাকাল’ ধ্বনি দেন তিনি। এরপর দর্শকদের উদ্দেশে বলেন, ‘এটা মহাকালের ভূমি। এখানে আসতে আমাকে কেউ আটকাতে পারবে না। আগেও ভয় পাইনি, আজও ভয় পাচ্ছি না। আর তোমাদের ভয় পাওয়ারও কোনো কারণ নেই। তোমাদের শক্তিতেই আজ আমি এখানে দাঁড়িয়ে আছি।’

ইন্দৌরে আসার পথে বাধার কথাও তুলে ধরেন এই গায়ক। তিনি বলেন, তাকে এখানে আসতে বাধা দেওয়ার অনেক চেষ্টা হয়েছে। কিন্তু কাউকে একবার কথা দিলে তিনি কখনো পিছিয়ে আসেন না। সব বাধা পেরিয়ে দর্শকদের সামনে দাঁড়াতে পারাই তার সন্তুষ্টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর