সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

বুড়িগোয়ালিনী থেকে দুবলার চরের রাশ পূজায় ২১১ তীথর‌্যাত্রীর যাত্রা

মোমিনুর রহমান / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ঐতিহ্যবাহী রাশ পূজায় অংশ নিতে সুন্দরবনের দুবলার চরের উদ্দেশে যাত্রা শুরু করেছেন ২১১ জন তীথর‌্যাত্রী। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে সাতটি ট্রলারে করে তারা গন্তব্যের পথে রওনা হন।রবিবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে বর্ণ বিভাগের আনুষ্ঠানিক তল্লাশি ও নিরাপত্তা যাচাই প্রক্রিয়া শেষে ট্রলারগুলো দুবলার চরের উদ্দেশে ছেড়ে যায়।সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা (এসও) এরফান উদ্দিন জানান, এবারের রাশ উৎসব উপলক্ষ্যে সাতটি ট্রলারে মোট ২১১ জন পুণ্যার্থী সাতক্ষীরা রেঞ্জ থেকে যাত্রা করেছেন। যাত্রার আগে তীথর‌্যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রলারগুলোতে তল্লাশি চালানো হয়। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র এবং সুন্দরবনে প্রবেশসংক্রান্ত বিধি-নিষেধ কঠোরভাবে যাচাই করা হয়।বর্ণ বিভাগের এই কর্মকর্তা আরও জানান, সাতটি ট্রলার ও ২১১ জন তীথর‌্যাত্রীর অনুক‚লে সরকার ৩৭ হাজার ২৩১ টাকা ৫০ পয়সা রাজস্ব আদায় করেছে।এদিকে দুবলার চরের রাশ পূজাকে ঘিরে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়ে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বর্ণ সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলাম বলেন, দুবলার চরের রাশ পূজা হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। প্রতিবছর দেশ-বিদেশ থেকে অসংখ্য পুণ্যার্থী ও দর্শনার্থী এই আয়োজনে যোগ দেন। ধর্মীয় রীতি-নীতি, পূজা-অর্চনা এবং পুণ্য¯œানের মধ্য দিয়ে উৎসবটি সম্পন্ন হয়। পুণ্যার্থীদের নির্বিঘœ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বর্ণ বিভাগ বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে উল্লেখ করে তিনি আরও জানান, তীথর‌্যাত্রীদের বহনকারী ট্রলারগুলো নিরাপদে ফিরে না আসা পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে বর্ণ বিভাগের টহল দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর