সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকা সফরের আগে ইংল্যান্ডের দুঃসংবাদ

কণ্ঠ ডেস্ক / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

দক্ষিণ আফ্রিকা সফরের আগে চোটে বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। হাঁটুর সমস্যায় তিন ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন তরুণ অলরাউন্ডার জ্যাকব বেথেল। তার জায়গায় প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ২২ বছর বয়সী বেন ম্যাককিনি। কাউন্টি ক্রিকেটে এক হাজারের বেশি রান করে ইংল্যান্ডের নির্বাচকদের নজর কেড়েছেন ডারহামের এই বাঁহাতি ওপেনার।শনিবার (২১ নভেম্বর) দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ১৫ সদস্যের সংশোধিত দল ঘোষণা করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। জো রুটের নেতৃত্বাধীন দলে বেথেলের পরিবর্তে জায়গা পেয়েছেন ম্যাককিনি। আগামী ১৭ ডিসেম্বর জোহানেসবার্গে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। গত কয়েক মাস ধরে ডান হাঁটুর চোটে ভুগছেন বেথেল। চলতি বছরের মাঝামাঝি অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা ছিল তাঁর। তবে অনুশীলনে আবারও সমস্যা দেখা দেওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়।গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) হাঁটুতে দ্বিতীয়বার অস্ত্রোপচার করিয়েছেন ২৩ বছর বয়সী এই অলরাউন্ডার। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত ওভারের সিরিজের পর দক্ষিণ আফ্রিকা সফর থেকেও ছিটকে গেলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর