শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

কেশবপুরে শহীদ আবুবকর আবুর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি / ৭১ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি ও মজিদপুর ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান শহীদ আবুবকর আবুর ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে কেশবপুর উপজেলার ৩ নম্বর মজিদপুর ইউনিয়নের বাগদহা গ্রামে তাঁর পারিবারিক কবরস্থানে যান উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।সকালে নেতাকর্মীরা বাগদহা গ্রামের কবরস্থানে গিয়ে শহীদ আবুবকর আবুর কবর জিয়ারত করেন। পরে তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে মরহুমের আত্মার শান্তি কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর