সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রথম দিনের যাচাই-বাছাই সম্পন্ন

স্টাফ রিপোর্টার,যশোর / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

যশোর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।রোববার (২২ নভেম্বর) সকালে যশোর পুলিশ লাইনস মাঠে এ কার্যক্রম শুরু হয়। যশোরের পুলিশ সুপার ও জেলা নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলামের উপস্থিতিতে শুরু থেকে শেষ পর্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রথম দিনের যাচাই প্রক্রিয়া শেষ হয়।দিনের শুরুতেই পুলিশ সুপার উপস্থিত প্রার্থীদের প্রাথমিক শারীরিক মাপ নেওয়ার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় তিনি প্রার্থীদের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য দেন।প্রথম দিনের বাছাই শেষে উত্তীর্ণ প্রার্থীদের ব্রিফ করেন পুলিশ সুপার। পাশাপাশি সোমবার (২৩ নভেম্বর) নিয়োগ পরীক্ষার দ্বিতীয় দিনে প্রার্থীদের করণীয় সম্পর্কে নির্দেশনা দেন তিনি। এ সময় পুলিশ সুপার বলেন, নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি প্রার্থীর মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হবে। কোনো দালাল বা প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ না করার জন্য প্রার্থীদের সতর্ক করে দেন তিনি। কার্যক্রম চলাকালে নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর