বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
৭০ বিদ্রোহী প্রার্থীসহ ৫ শতাধিক বহিষ্কৃত বিএনপি নেতা ফিরছে দলে নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত ২ কালীগঞ্জে গভীর রাতে নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল ভৈরব নদ পরিষ্কারে এবার রিকশা-ভ্যান শ্রমিকদের অংশগ্রহণ সুন্দরবনে বনদস্যুদের ‘রসদ নেটওয়ার্ক, কয়রায় খাদ্য সামগ্রীসহ আটক ২ ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বহাল রাখার দাবিতে মানববন্ধন ইতিহাসে প্রথমবার একসঙ্গে ট্রাম্প-শি-পুতিন ‘বুলেটপ্রæফ কাচের আড়ালে থাকলেও গুলি চলবেই’ বাবার পরিচালনায় প্রথম সিনেমা, মুক্তির আগে আবেগাপ্লুত ভাবনা মনোহরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

৭০ বিদ্রোহী প্রার্থীসহ ৫ শতাধিক বহিষ্কৃত বিএনপি নেতা ফিরছে দলে

কণ্ঠ ডেস্ক / ৩০ বার পাঠ করা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং তাদের সমর্থন করায় বহিষ্কৃত বিএনপি নেতাদের জন্য খুলছে দলে ফেরার দরজা। বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে পাঁচ শতাধিক নেতাকে আবারও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে দলটি। এর মধ্যে রয়েছেন ধানের শীষের বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়া অন্তত ৭০ জন বিদ্রোহী প্রার্থী। ইতোমধ্যে কয়েকজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বাকিদের বিষয়েও পর্যায়ক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে।আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলের বিরোধ মেটানো, দলকে সুসংহত করা এবং সাংগঠনিক শক্তি বাড়ানোর লক্ষ্যেই বিএনপির এ উদ্যোগ। দলটির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা এসব তথ্য নিশ্চিত করেছেন।বিএনপি সূত্রে জানা গেছে, বহিষ্কৃত নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ ৭০ জন বিদ্রোহী প্রার্থীকে দলে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এ বিষয়ে কেন্দ্র থেকে তাদের চিঠি দেওয়া হবে। একই সঙ্গে নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে অবস্থান নেওয়া কিংবা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভূমিকা রাখা তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতার বহিষ্কারাদেশ পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে।

এ প্রক্রিয়ার অংশ হিসেবে নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে সরকার গঠন করে বিএনপি। তবে নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে কেন্দ্রীয় ও তৃণমূলের অন্তত ৭০ জন নেতা ধানের শীষের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নিজ নিজ এলাকায় তারা বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিতি পান। দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করা হয়।

অন্যদিকে বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতাকে বহিষ্কার করে বিএনপি। পরে দলে ফিরতে তাদের অধিকাংশই আবেদন করেন। তবে এখন পর্যন্ত তৃণমূল পর্যায়ের হাতেগোনা কয়েকজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

গত আগস্টে কেন্দ্র থেকে নড়াইল সদর, পৌর ও লোহাগড়া বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। সর্বশেষ গত মঙ্গলবার নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়েছে। তিনি নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।এদিকে গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় বিএনপির বহিষ্কৃত নেতা ও ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরবকে প্রথম সারিতে দেখা যায়। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই শোভাযাত্রায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা নিরবকে ডেকে সঙ্গে নেন তারেক রহমান।বিগত জাতীয় নির্বাচনে বিএনপির বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সাতজন বিজয়ী হন। তারা হলেন—ব্যারিস্টার রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২), লুৎফর রহমান খান আজাদ (টাঙ্গাইল-৩), শেখ মজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫), আব্দুল হান্নান (চাঁদপুর-৪), আতিকুল আলম শাওন (কুমিল্লা-৭), সালমান ওমর রুবেল (ময়মনসিংহ-১) এবং এ জেড এম রেজওয়ানুল হক (দিনাজপুর-৫)।এ ছাড়া বহিষ্কৃত বিদ্রোহী নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু (নাটোর-১), নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন (পটুয়াখালী-৩), ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব (ঢাকা-১২), জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ (ঝিনাইদহ-৪), যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ মো. ইকবাল হোসেন (যশোর-৫), টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল (টাঙ্গাইল-৫), যুবদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তরুণ দে (ব্রাহ্মণবাড়িয়া-২) এবং সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন) (সিলেট-৫)।

জাতীয় নির্বাচনে মনোনয়নকে কেন্দ্র করে তৈরি হওয়া বিরোধ, ভোটের মাঠে বিদ্রোহ এবং পরবর্তী বহিষ্কারের ক্ষত এখনো পুরোপুরি কাটেনি বিএনপিতে। দীর্ঘ দুই দশকের বেশি সময় পর ক্ষমতায় ফিরলেও তৃণমূলে দলটির পূর্ণ ঐক্য প্রতিষ্ঠিত হয়নি। বরং জাতীয় নির্বাচনের সময়কার বিভক্তি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তৃণমূলে বহিষ্কৃত অনেকেই এরই মধ্যে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দলে ফিরতে না পারলে স্থানীয় সরকার নির্বাচনের প্রতিটি স্তরে প্রার্থী দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাদের।জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে যারা বহিষ্কৃত হয়েছিলেন, দলে ফিরতে ভুল স্বীকার করে তাদের প্রায় সবাই আবেদন করেছেন। তবে প্রতিটি আবেদনের ধরন ও প্রেক্ষাপট এক নয়।

সূত্রঃ যুগান্তর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর