সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

ঢাবির ইতিহাসে সবচেয়ে বেশি কাজ করেছে শিবির: আব্দুল খালেক

ওমর ফারুক বিপ্লব / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ঢাকা বিশ^বিদ্যালয়ের ইতিহাসে অতীতে যারা ৫০ বছর নেতৃত্ব দিয়েছেন, তারা যা করতে পারেননি, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির একবার নির্বাচিত হয়েই তার চেয়ে বেশি কাজ করেছে বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক।রোববার (২২ নভেম্বর) সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ছাত্রশিবিরের সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাঁখা এ অনুষ্ঠানের আয়োজন করে। মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, শুধু শিক্ষাগত সনদ অর্জন কিংবা ভালো পদে চাকরি করাই শিক্ষার সার্থকতা নয়। শিক্ষিত হয়ে কেউ যদি দুর্নীতি, ঘুস ও অন্যায় কাজে জড়িত হন, তাহলে তার শিক্ষার মূল্য থাকে না। একজন শিক্ষিত চোরের চেয়ে মূর্খ চোর ভালো।তিনি বলেন, তারা এমন সন্তান চান না, যারা উচ্চশিক্ষা অর্জন করে বিভিন্ন পদে বসে ঘুস ও দুর্নীতি করবেন। তারা এমন মানুষ চান, যারা মানবতা, দেশ, জাতি, ঈমান ও ইসলামের জন্য কাজ করবেন এবং জনগণের সেবা করবেন।সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বলেন, দেশ ও জাতির ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার উপযোগী শিক্ষার্থী গড়ে তুলতে হবে, যারা ন্যায়, সততা ও আদর্শের ভিত্তিতে মানুষের কল্যাণে কাজ করবে। বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা, আমল, আখলাক ও ব্যক্তিত্বে সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে।বিভিন্ন বিশ^বিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিভিন্ন বিশ^বিদ্যালয়ে ছাত্রশিবিরের নেতৃত্ব নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে সংগঠনটি নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। এসব নেতৃত্বের মধ্যে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের পাশাপাশি নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরাও রয়েছেন। তার দাবি, বিশ^বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের আবাসন, খাবার, চিকিৎসা, বিশুদ্ধ পানি ও অন্যান্য সুযোগ-সুবিধার উন্নয়নে ছাত্রশিবির কাজ করছে।সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি সাইফুল ইসলাম সজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও খুলনা মহানগর শাখার সভাপতি মো. রাকিব হাসান, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদি হাসান, ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শহীদ হাসান, ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি মো. নুরুন্নবী এবং অফিস সম্পাদক আরিফ বিল্লাহ।এ ছাড়া বক্তব্য দেন শহর শাখার কলেজ কার্যক্রম সম্পাদক মো. মাসুদ রানা, প্রচার সম্পাদক মো. ওয়ালীউল্লাহ, প্রকাশনা সম্পাদক মো. মাসুদুজ্জামান, আইন সম্পাদক আকবর হোসেন, ক্রীড়া সম্পাদক হাসানুল বান্না এবং সাতক্ষীরা সিটি কলেজ শাঁখা ছাত্রশিবিরের সভাপতি মোল্লা ইব্রাহিম খলিলুল্লাহ।অনুষ্ঠানে সেমিস্টারভিত্তিক ফলাফলে প্রথম স্থান অর্জনকারী ১৪ শিক্ষার্থীকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া নবীন শিক্ষার্থীদের কোরআন, চাবির রিং, বিভিন্ন ইসলামি বই, ছাত্রশিবিরের পরিচিতি ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাঁখা ছাত্রশিবিরের সেক্রেটারি আলফি সাহরীয়া লাম ও অফিস সম্পাদক সাকিব আল হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর