বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

শ্যামনগরে ট্রাকের চাপায় মর্মান্তিক মৃত্যু

আব্দুল আলিম,শ্যামনগর / ৪১ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

শ্যামনগরে ছেলের বিয়েতে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আব্দুল আজিজ (৭০)। একই দুর্ঘটনায় তাঁর সঙ্গে থাকা স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক। তাঁকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা রেফার করা হয়েছে।জানা গেছে, শ্যামনগরের বংশীপুর থেকে ভেটখালী সড়কের পেচোর মোড় এলাকায় কিছুক্ষণ আগে একটি ট্রাকের চাপায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন তাঁরা।নিহত আব্দুল আজিজের বাড়ি ইসমাইলপুর (গোডাউন মোড়), শ্যামনগর। তাঁর পুরোনো বাড়ি জয়নগর গাজী বাড়ি। তিনি ইজিবাইক চালক হাফিজুর ও মাজিদ মিস্ত্রির মেজ ভাই।যে পরিবারে ছেলের বিয়েকে ঘিরে আনন্দ-উৎসবের প্রস্তুতি চলছিল, সেখানে মুহূর্তেই নেমে এলো শোকের ছায়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর