বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত ২ কালীগঞ্জে গভীর রাতে নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল ভৈরব নদ পরিষ্কারে এবার রিকশা-ভ্যান শ্রমিকদের অংশগ্রহণ সুন্দরবনে বনদস্যুদের ‘রসদ নেটওয়ার্ক, কয়রায় খাদ্য সামগ্রীসহ আটক ২ ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বহাল রাখার দাবিতে মানববন্ধন ইতিহাসে প্রথমবার একসঙ্গে ট্রাম্প-শি-পুতিন ‘বুলেটপ্রæফ কাচের আড়ালে থাকলেও গুলি চলবেই’ বাবার পরিচালনায় প্রথম সিনেমা, মুক্তির আগে আবেগাপ্লুত ভাবনা মনোহরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ট্রাক থেকে ৩০০ বস্তা সরকারি ইউরিয়া সার চুরির অভিযোগ

ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বহাল রাখার দাবিতে মানববন্ধন

যশোর অফিস / ২৪ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল পরিচালিত সি-ক্যাটাগরি ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন কোর্সে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির যশোর জেলা শাখার উদ্যোগে শহরের বিসিডিএস মেডিসিন মার্কেটের সামনে এ কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তারা দাবি করেন, দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি ফার্মেসি কাউন্সিলকে বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করে আসছে। বিশেষ করে সি-ক্যাটাগরি ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় সংগঠনটির গুরুত্বপূর্ণ ভ‚মিকা রয়েছে। তাঁরা অভিযোগ করেন, সম্প্রতি একটি মহল ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন কোর্স থেকে বিসিডিএসকে বাদ দেওয়ার চেষ্টা করছে। এ ধরনের সিদ্ধান্ত ওষুধ ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ফার্মাসিস্টদের স্বার্থের পরিপন্থি বলে দাবি করেন তাঁরা।বক্তারা বলেন, ফার্মেসি ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ব্যবসায়ীদের সংগঠনকে বাদ দিয়ে কোনো একপেশে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়। রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় দীর্ঘদিনের অভিজ্ঞতা ও অবদান বিবেচনায় বিসিডিএসের সম্পৃক্ততা বজায় রাখতে হবে।মানববন্ধন থেকে ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।পাশাপাশি প্রশিক্ষণের মান নিশ্চিত করতে বাস্তব অভিজ্ঞতা ও তাত্তি¡ক জ্ঞানের সমন্বয়ে কোর্স পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির যশোর জেলা শাখার সভাপতি জামাল উদ্দিন বিলু, সিনিয়র সহসভাপতি রবিউল ইসলাম, সহসভাপতি গোলাম মোসাব্বির শান্তি ও সিরাজুল ইসলামসহ সংগঠনের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর