বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

ম্যারাডোনাহীন ছয় বছর, ফুরিয়ে আসছে রায়ের অপেক্ষা

কণ্ঠ ডেস্ক / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

ফুটবল মাঠে কত অসম্ভবকেই না সম্ভব করেছিলেন দিয়েগো ম্যারাডোনা। অসাধারণ নৈপুণ্যে আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন বিশ^কাপ, ইতালির নাপোলিকে তুলে এনেছিলেন সাফল্যের শিখরে। অথচ সেই ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের কোনো অপরাধমূলক দায় ছিল কি না, ছয় বছরেও মেলেনি সেই প্রশ্নের উত্তর। অবশেষে ফুরিয়ে আসছে অপেক্ষার প্রহর। আগামী ২২ ডিসেম্বর ঘোষণা করা হবে আর্জেন্টাইন কিংবদন্তির মৃত্যুসংক্রান্ত মামলার ছয় অভিযুক্তের রায়।২০২০ সালের ২৫ নভেম্বর মাত্র ৬০ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন ম্যারাডোনা। মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত অপসারণের অস্ত্রোপচারের পর বুয়েনস আইরেসের উপকণ্ঠে তিগ্রের একটি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই হৃদযন্ত্র ও শ^াসপ্রশ^াস বন্ধ হয়ে মৃত্যু হয় তার। ফুসফুসেও তরল জমেছিল ম্যারাডোনার। ম্যারাডোনার মৃত্যু ঠেকানো সম্ভব ছিল কি না, সেই প্রশ্ন ঘিরেই শুরু হয় তদন্ত। রাষ্ট্রপক্ষের অভিযোগ, চিকিৎসার দায়িত্বে থাকা ব্যক্তিদের অবহেলা ও সমন্বয়হীনতার কারণে পরিস্থিতির অবনতি ঘটেছিল। মৃত্যুর আগের দিনগুলোতে শারীরিক অবস্থার অবনতি ঘটলেও শেষ প্রায় ১২ ঘণ্টায় ম্যারাডোনার শারীরিক অবস্থা পরীক্ষা করা হয়নি।২০২৫ সালের ১১ মার্চ শুরু হয়েছিল ম্যারাডোনার মৃত্যুসংক্রান্ত মামলার বিচার। তবে বিচারক জুলিয়েতা মাকিনতাচের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া নিয়ে অনুমোদনহীন তথ্যচিত্র নির্মাণে সম্পৃক্ততার অভিযোগ ওঠায় ২৯ মে বাতিল হয়ে যায় সেই বিচার।চলতি বছরের ১৪ এপ্রিল নতুন করে শুরু হয় বিচারপ্রক্রিয়া। ছয় মাসের বেশি সময় ধরে ৫১টি শুনানিতে সাক্ষ্য দিয়েছেন ৭০ জনের বেশি সাক্ষী। গত ২২ অক্টোবর শেষ হয় মামলার শুনানি। সাত অভিযুক্তের মধ্যে চিকিৎসক পেদ্রো দি স্পানিয়াকে ইতোমধ্যে খালাস দিয়েছেন আদালত।বাকি ছয়জনের ভাগ্য নির্ধারিত হবে আগামী ২২ ডিসেম্বর। ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে পরিচিত নিউরোসার্জন লেওপোলদো লুকের ১২ বছরের কারাদÐ চেয়েছে রাষ্ট্রপক্ষ। বাসায় চিকিৎসাসেবা সমন্বয়ের দায়িত্বে থাকা ন্যান্সি ফোরলিনির ১০ বছর এবং মনোরোগ বিশেষজ্ঞ আগুস্তিনা কোসাচভের আট বছরের কারাদÐের আবেদন করা হয়েছে।এ ছাড়া মনোবিজ্ঞানী কার্লোস দিয়াজের পাঁচ বছর এবং নার্সিং সমন্বয়ক মারিয়ানো পেরোনি ও নার্স রিকার্দো আলমিরনের চার বছর করে কারাদÐ চেয়েছে রাষ্ট্রপক্ষ।যদিও নিজেকে নির্দোষ দাবি করে আসছেন লুক। ম্যারাডোনাকে সাহায্য করার জন্য নিজের সাধ্যের সবটুকু করেছেন বলেও আদালতে জানিয়েছেন কোসাচভ। এ ঘটনায় অভিযুক্ত আরেক নার্স দাহিয়ানা মাদ্রিদের বিচার হবে পৃথকভাবে।এদিকে বাবার মৃত্যুর ছয় বছর পরও স্বাভাবিকভাবে শোক পালনের সুযোগ পাননি ম্যারাডোনার মেয়ে জানা। মৃত্যুবার্ষিকীর প্রাক্কালে স্প্যানিশ বার্তা সংস্থা ইএফইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আগের বিচারপ্রক্রিয়া বাতিল হয়ে যাওয়ায় এবারও তার মনে শঙ্কা ছিল। তবে এবারের বিচারপ্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট তিনি। আসন্ন রায় তাকে অন্তত বাবাকে হারানোর শোক পালনের সুযোগ করে দেবে বলে আশা করছেন জানা। ম্যারাডোনার মৃত্যুর পর ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকা এবং ২০২২ সালে বিশ^কাপ জিতেছে আর্জেন্টিনা। ফুটবলের বরপুত্রকে ছাড়াই কত আনন্দের উপলক্ষ্য পেয়েছেন আর্জেন্টাইনরা। তবে প্রিয় তারকার মৃত্যুর ঘটনায় ন্যায়বিচারের অপেক্ষা শেষ হয়নি এখনও। বড়দিনের ঠিক তিন দিন আগে আদালতের রায় সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে পারবে কি না, তা জানতে আর মাত্র ২৭ দিনের অপেক্ষা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর