বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

অর্ধ কোটি টাকার সরকারি গমসহ লাইটার জাহাজ জব্দ, আটক ৭

অভয়নগর (যশোর) প্রতিনিধি / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

যশোরের অর্ধকোটি টাকা মূল্যের চোরাই সরকারি গম ও একটি লাইটার জাহাজ জব্দ করেছে এসআরবি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জাহাজের ৭জনকে হেফাজতে নেয়া হয়েছে। গতকাল বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দরের বেঙ্গল খেয়াঘাট সংলগ্ন রাসেল ফারাজীর ঘাটে অভিযান চালিয়ে এ গম জব্দ করা হয়।আটককৃতরা হলো জাহাজের সুকানি মাগুরার মহম্মদপুর উপজেলার লক্ষীপুর গ্রামের শহিদুজ্জামান শেখের ছেলে আব্দুর রহমান, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধুষঝুড়ি গ্রামের পিকুল মোল্লার ছেলে মো. হায়াতুল ইসলাম, জয়দেবপুর গ্রামের আ্ব্দুর রহিমের ছেলে নয়ন, নোয়াখালীর মাইজদী উপজেলার পশ্চিম এওজবালিয়া গ্রামের খলিল মিয়ার ছেলে রায়হান উদ্দিন, নড়াইলের লোহাগাড়া উপজেলার লক্ষীপাশা গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে খালিদ হাসান, ঝালকাঠির রাজাপুর উপজেলার চান্দেরবাড়ি গ্রামের জলিল হকের ছেলে হাসান ইসলাম ও তাপস কুমার।এসআরবি-৬ খুলনার উপ অধিনায়ক মেজর নাজমুল ইসলাম জানান,মঙ্গলবার (২৪ নভেম্বর) বাগেরহাটের মোংলা হারবারিয়া থেকে চোরাই ১৫০ টন সরকারি গম নিয়ে একটি কার্গো জাহাজ রাত ৩টার দিকে নওয়াপাড়ার নৌবন্দরে আসে। পরে জাহাজটি বেঙ্গল খেয়াঘাট সংলগ্ন এলাকার রাসেল ফারাজীর ঘাটে নোঙর করে। গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার সকাল ১০টায় মেসার্স পানামা ট্রেডার্সের মালিকানাধীন এমভি সূর্য্যবানু ১১ নামক কার্গো জাহাজটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মোট ৩৮০ বস্তায় থাকা ১৫০ টন গম এবং কার্গো জাহাজটি জব্দ করা হয়। জব্দকৃত গমের আনুমানিক বাজার মূল্য ৫৪ লাখ ৩৬ হাজার টাকা। এছড়া জাহাজের দুই সুকানিসহ ৭জনকে হেফাজতে নেয়া হয়েছে। তবে মূল হোতাকে তারা গ্রেফতার করতে পারেনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর