বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

শারীরিক অসুস্থতা সহ্য করতে না পেরে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি / ৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

ঝিনাইদহের মহেশপুরে জাহানারা খাতুন (৬৭) নামে এক বৃদ্ধার আত্মহত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ নভেম্বর) ভোরে উপজেলার গোপালপুর এলাকায় নিজ বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।নিহত জাহানারা খাতুন মহেশপুর পৌরসভার গোপালপুর গ্রামের বাবর আলীর স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে শারীরিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে জাহানারা খাতুনের পেটে ব্যথা শুরু হয়। পরে তিনি নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। বুধবার ভোর আনুমানিক ৫টার দিকে তাঁর স্বামী ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠে ঘরের জানালার গ্রিলের সঙ্গে নিজের ব্যবহৃত ওড়না পেঁচানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে নিচে নামিয়ে আনেন। তবে ততক্ষণে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যরা জানান।এ ঘটনায় নিহতের ছেলে মো. লিপন আলী মহেশপুর থানায় একটি লিখিত অপমৃত্যুর সংবাদ দিয়েছেন। আবেদনে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিনের অসুস্থতা ও পেটের ব্যথা সহ্য করতে না পেরে তাঁর মা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারের ধারণা।এ বিষয়ে মহেশপুর থানার কর্তব্যরত কর্মকর্তা জানান পুলিশ ঘটনাস্থলে গেছে আইনি প্রক্রিয়া চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর