বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

তালার ইউএনও রুপায়ন দেবকে উপজেলা প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৪৪ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরার তালা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপায়ন দেবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন তালা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় তালা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবাগত ইউএনও রুপায়ন দেবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।মতবিনিময়কালে প্রেসক্লাবের নেতৃবৃন্দ তালা উপজেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি উপজেলার উন্নয়ন কর্মকাÐ এগিয়ে নিতে প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ ও সুসম্পর্ক বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপায়ন দেবও উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে গতিশীল করতে সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আকবর হোসেন, সহ-সভাপতি সাইদুর রহমান সাইদ, সিনিয়র সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা প্রতিনিধি এসএ টিভির সিনিয়র সাংবাদিক শামীম খান, সাংবাদিক কামরুজ্জামান মিঠু, মীর মিল্টন, জমির উদ্দিন, মোখলেজুর রহমান, মনিরুজ্জামান, শাহীন, এসএ টিভির ক্যামেরাপারসন আব্দুল কুদ্দুস পাড় ও আজমসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা, উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর