বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

ঝিকরগাছায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আশরাফুল আলম রানা / ৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অভিযোগ এনে যশোরের ঝিকরগাছায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে যুবদল। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে স্থানীয় সোনালি মার্কেট চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হক নাজুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা।বক্তব্যে আনসারুল হক রানা আওয়ামী লীগের শাসনামলের বিভিন্ন কর্মকাÐের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমান নির্বাচিত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন। এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার পাশাপাশি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাÐ প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানান তিনি। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম আহŸায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবুল ও আরিফুল হক আরিফ।পৌর যুবদলের সদস্যসচিব আরাফাত কমলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল।এ সময় উপজেলা যুবদলের সাবেক আহŸায়ক মনোজ্জেল হোসেন লিটন, পৌর যুবদলের যুগ্ম আহŸায়ক মইনুল ইসলাম জনি, উপজেলা ছাত্রদলের আহŸায়ক আশরাফুল হক রানা ও সদস্যসচিব শাহিন হোসেন বিপ্লবসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি যশোর-বেনাপোল মহাসড়কের থানামোড় ঘুরে উপজেলা মোড়ের বটতলায় গিয়ে শেষ হয়। সেখানে সমাপনী বক্তব্য দেন উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হক নাজু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর