বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

হাকর নদী বাঁচাতে একাত্মতা বেনাপোলের বাইকারদের

বেনাপোল (যশোর) প্রতিনিধি / ২১০ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

যশোরের সীমান্তবর্তী এলাকা বেনাপোলের ঐতিহ্যবাহী হাকর নদীকে কচুরিপানামুক্ত ও পরিচ্ছন্ন রাখতে স্থানীয় উদ্যোগের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে ‘বেনাপোল বাইকারহুড’ নামের একটি স্বেচ্ছাসেবী ও বাইকার সংগঠন। আগামীকাল বুধবার (১৮ নভেম্বর) হাকর নদীতে আয়োজিত কচুরিপানা অপসারণ কর্মসূচিতে সংগঠনটির সদস্যরা স্বেচ্ছাশ্রমে অংশ নেবেন।বাইকারদের এই সংগঠনটি তাদের এক আনুষ্ঠানিক ঘোষণায় জানিয়েছে, নদী বাঁচলে পরিবেশ বাঁচবে এবং পরিবেশ বাঁচলে সুরক্ষিত থাকবে আগামী প্রজন্ম। কেবল মুখের কথায় নয়, বরং সরাসরি কাজের মাধ্যমেই সমাজ ও পরিবেশের প্রতি দায়বদ্ধতা প্রমাণ করতে চান তারা। এই ভাবনা থেকেই বুধবারের নির্ধারিত কর্মসূচিতে বেনাপোল বাইকারহুডের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল নদীর কচুরিপানা পরিষ্কার করাই এই অংশগ্রহণের একমাত্র লক্ষ্য নয়। বরং এর মধ্য দিয়ে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি এবং নাগরিক দায়িত্ববোধ জাগিয়ে তোলাই তাদের মূল উদ্দেশ্য। বেনাপোল বাইকারহুডের পক্ষ থেকে দল-মত ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে বেনাপোলকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে স্থানীয় সর্বস্তরের মানুষকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর