বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত ২ কালীগঞ্জে গভীর রাতে নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল ভৈরব নদ পরিষ্কারে এবার রিকশা-ভ্যান শ্রমিকদের অংশগ্রহণ সুন্দরবনে বনদস্যুদের ‘রসদ নেটওয়ার্ক, কয়রায় খাদ্য সামগ্রীসহ আটক ২ ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বহাল রাখার দাবিতে মানববন্ধন ইতিহাসে প্রথমবার একসঙ্গে ট্রাম্প-শি-পুতিন ‘বুলেটপ্রæফ কাচের আড়ালে থাকলেও গুলি চলবেই’ বাবার পরিচালনায় প্রথম সিনেমা, মুক্তির আগে আবেগাপ্লুত ভাবনা মনোহরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ট্রাক থেকে ৩০০ বস্তা সরকারি ইউরিয়া সার চুরির অভিযোগ

ইতিহাসে প্রথমবার একসঙ্গে ট্রাম্প-শি-পুতিন

কণ্ঠ প্রতিবেদক / ২৮ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বিশ^ রাজনীতিতে এক বিরল ও ঐতিহাসিক দৃশ্যের অবতারণা হয়েছে চীনের প্রযুক্তিনগরী শেনঝেনে। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে যোগ দিতে এই শহরে একত্র হয়েছেন বিশে^র তিন শক্তিধর নেতা; চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিহাসে প্রথমবারের মতো বুধবার (১৮ নভেম্বর) একসঙ্গে জমকালো নৈশভোজে অংশ নেন তারা। শেনঝেনে মূল শীর্ষ সম্মেলন শুরুর আগে এই প্রথম তিন নেতাকে একসঙ্গে প্রকাশ্যে দেখা গেল। রাশিয়ার ক্রেমলিন পুল টিম টেলিগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে জমকালো নৈশভোজের আগে তাদের একসঙ্গে লালগালিচায় দেখা যায়।ভিডিওতে দেখা গেছে, পারিবারিক ছবি তোলার ঠিক আগে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন হেঁটে ডোনাল্ড ট্রাম্পের কাছে যান।
এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উপস্থিতিতেই ট্রাম্প ও পুতিন হাসিমুখে করমর্দন এবং শুভেচ্ছা বিনিময় করেন।চীনের প্রেসিডেন্ট সি চীন পিংয়ের টোস্টের পর এপেক নেতাদের নৈশভোজ শুরু হয়। হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বিশ^নেতাদের সম্মানে আয়োজিত এই জমকালো নৈশভোজে ঐতিহ্যবাহী ও রাজকীয় সব খাবারের আয়োজন রাখা হয়েছে।টোস্ট উত্থাপনের মধ্য দিয়ে পুতিন ও ট্রাম্পসহ এপেক নেতাদের সম্মানে আয়োজিত ভোজসভার উদ্বোধন করেছেন শি জিনপিং। তার আগে দেওয়া বক্তৃতার বড় একটি অংশজুড়ে তিনি আয়োজক শহর শেনজেনের রূপান্তরের প্রশংসা করেন।চীনের প্রেসিডেন্ট বলেন, এই পরিবর্তন ‘চীনের সংস্কার ও উন্মুক্ত করণের একটি ক্ষুদ্র প্রতিচ্ছবি’ এবং ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার একটি সফল উদাহরণ’।পুতিন ও ট্রাম্পের সঙ্গে আগামীকালের বৈঠক নিয়ে সরাসরি কিছু না বললেও এপেক সম্মেলনের লক্ষ্য ও অগ্রাধিকার সম্পর্কে সাধারণ ভাবে কথা বলেন শি।তিনি বলেন, নেতারা ‘পারস্পরিক উন্মুক্ততা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করবেন, উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধির পথ খুঁজবেন, বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতার সুযোগ বাড়াবেন এবং আরও বেশি উদ্যোগের বাস্তবায়ন নিশ্চিত করবেন।’ভোজসভার শুরুতে অ্যাপেটাইজার হিসেবে পরিবেশন করা হয় ‘সিটি অব দ্য রক’ কোল্ড প্ল্যাটার, চীনা জলপাই দিয়ে তৈরি মাছের ফুলকার স্যুপ এবং আদা ও পেঁয়াজপাতা দিয়ে ভাজা লবস্টার।মূল পদে ছিল সয়া সসে ভাপানো গ্রাউপার মাছ, মাশরুমসহ বিফ স্টেক এবং জাফরান সসে মোরেল মাশরুম, কচি বাঁধাকপি ও চেস্টনাট দিয়ে তৈরি একটি বিশেষ পদ।
এ ছাড়া ভোজের মাঝপথে পরিবেশন করা হয় তিন ধরনের বিশেষ ক্যান্টনিজ ডিম সাম।মিষ্টান্ন হিসেবে ছিল কমলালেবুর খোসা ও পদ্মবীজ দিয়ে তৈরি লাল শিমের স্যুপ। পাশাপাশি পরিবেশন করা হয় কেক, তাজা ফল ও আইসক্রিম। সবশেষে অতিথিদের জন্য ছিল কফি ও চা।খাবারের পাশাপাশি অতিথিদের জন্য বিশেষ পানীয়ের তালিকায় রাখা হয় ২০১৯ সালের ‘নিংজিয়া দিয়াওউতাই ক্যাবারনেট স্যাভিনিয়ন’, ২০২০ সালের একটি সাদা ওয়াইন এবং ‘গুয়াংডং লিচু আইস ওয়াইন’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর