বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

শার্শায় ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ

টিটু মিলন,বেনাপোল / ১ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা জালগুলো জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। বুধবার (নভেম্বর) দুপুরে উপজেলার সাড়াতলা ও পাকশিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য অফিসের সার্বিক সহযোগিতায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোহাম্মদ আল ইমরান।শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা জানান, অভিযানে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসকারী ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনা অনুযায়ী জালগুলো জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। তিনি বলেন, চায়না দুয়ারি জালের মাধ্যমে দেশীয় প্রজাতির ছোট-বড় বিভিন্ন মাছ নির্বিচারে ধরা পড়ে। এতে জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি জলজ সম্পদও হুমকির মুখে পড়ছে।দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার রক্ষা এবং জলজ সম্পদ সংরক্ষণে অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মৎস্য কর্মকর্তা পলাশ বালা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর