বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত ২ কালীগঞ্জে গভীর রাতে নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল ভৈরব নদ পরিষ্কারে এবার রিকশা-ভ্যান শ্রমিকদের অংশগ্রহণ সুন্দরবনে বনদস্যুদের ‘রসদ নেটওয়ার্ক, কয়রায় খাদ্য সামগ্রীসহ আটক ২ ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বহাল রাখার দাবিতে মানববন্ধন ইতিহাসে প্রথমবার একসঙ্গে ট্রাম্প-শি-পুতিন ‘বুলেটপ্রæফ কাচের আড়ালে থাকলেও গুলি চলবেই’ বাবার পরিচালনায় প্রথম সিনেমা, মুক্তির আগে আবেগাপ্লুত ভাবনা মনোহরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ট্রাক থেকে ৩০০ বস্তা সরকারি ইউরিয়া সার চুরির অভিযোগ

ভৈরব নদ পরিষ্কারে এবার রিকশা-ভ্যান শ্রমিকদের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

যশোরের ভৈরব নদকে কচুরিপানামুক্ত ও পরিচ্ছন্ন করতে ডা. সাদিয়া মনোয়ারা ঊষার নেতৃত্বে চলমান স্বেচ্ছাশ্রম কার্যক্রমে এবার যুক্ত হয়েছেন যশোর রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন (৯৩৯)-এর অর্ধশতাধিক শ্রমিক। নদ রক্ষার এ উদ্যোগের সঙ্গে সংহতি প্রকাশ করে নিয়মিত স্বেচ্ছাশ্রমে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির নেতারা। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা থেকে ইউনিয়নের অর্ধশতাধিক শ্রমিক ভৈরব নদ থেকে কচুরিপানা অপসারণের কাজে অংশ নেন। এ সময় শ্রমিক ইউনিয়নের নেতারা জানান,
তাঁদের সংগঠনে প্রায় এক হাজার শ্রমিক রয়েছেন। ভৈরব নদকে কচুরিপানামুক্ত করার চলমান উদ্যোগকে আরও গতিশীল করতে প্রতিদিন ৫০ জন করে শ্রমিক স্বেচ্ছাশ্রমে অংশ নেবেন। পর্যায়ক্রমে ইউনিয়নের শ্রমিকরা এ কার্যক্রমে যুক্ত হয়ে ডা. ঊষার উদ্যোগকে এগিয়ে নিতে সহযোগিতা করবেন।শ্রমিক নেতারা বলেন, ভৈরব নদ যশোরের ইতিহাস, ঐতিহ্য ও মানুষের জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। নদটির স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে আনতে এবং পরিবেশ রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই তাঁরা এ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন। পরিচ্ছন্নতা অভিযানে যশোর রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন (৯৩৯)-এর রফিকুল ইসলাম, খাইরুল ইসলাম, আতিয়ার রহমান, রমজান আলী, বাবু, আকবার, নজরুল ইসলাম, বিল্লাল হোসেন, শামীম রেজা ও শরিফুল ইসলামসহ অর্ধশতাধিক শ্রমিক অংশ নেন। উল্লেখ্য, যশোরের ঐতিহ্যবাহী ভৈরব নদকে কচুরিপানামুক্ত করতে ডা. সাদিয়া মনোয়ারা ঊষার ব্যক্তিগত উদ্যোগে শুরু হওয়া স্বেচ্ছাশ্রম কার্যক্রমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ বাড়ছে। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি রাজনৈতিক সংগঠন এবং শ্রমজীবী মানুষেরাও এ উদ্যোগে যুক্ত হচ্ছেন। এবার রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নিয়মিত স্বেচ্ছাশ্রমের ঘোষণায় পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ভৈরব নদকে কচুরিপানামুক্ত করে এর স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে আনার প্রত্যাশা তাঁদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর