বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

কলারোয়ায় জমির মালিকানা দখলের মিথ্যা সংবাদ প্রকাশ

দেলোয়ার হোসেন,কলারোয়া / ৬৪ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

কলারোয়ায় জমির মালিকানা ও দখলের বিরোধের জেরে একটি সংবাদমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়াড়া আমজাদ হোসেন ও আনসার আলীর বিরুদ্ধে প্রকাশিত খবরকে ‘অসত্য, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত’ বলে দাবি করেছে পরিবার। একই সঙ্গে পরিবারের পৈতৃক ও ৬২ রেকর্ড সূত্রে পাওয়া জমি দখলের চেষ্টা,ঘেরার জাল কাটা এবং ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ তুলেছে তারা। সোমবার (২৩ নভেম্বর)পরিবারের পক্ষ থেকে দেওয়া এক প্রতিবাদ বার্তায় বলা হয়েছে,সম্প্রতি (২১ নভেম্বর) আলোর পরোশ নামে একটি অনলাইন ও প্রিন্ট পত্রিকায় সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কতিপয় স্বার্থান্বেষী মহলের ইন্ধনে তাদের পরিবারকে জড়িয়ে একপক্ষীয় ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়েছে। এসব প্রকাশনার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা বলেছে, সংবাদ প্রকাশের ক্ষেত্রে পরিবারের বক্তব্য না নেওয়া সাংবাদিকতার বস্তুনিষ্ঠতার পরিপন্থী।জমি নিয়ে বিরোধের সূত্রপাতপ্রতিবাদ বক্তব্য অনুযায়ী,সংশ্লিষ্ট জমি তাদের ৬২ রেকর্ডের পৈতৃক সম্পত্তি সূত্রে প্রাপ্ত। এস এ খতিয়ান নং ৭ অনুযায়ী এক আনা সম্পত্তি অর্ধেক আইনুদ্দীন আর অর্ধেক মৈয়জুদ্দীন সরদার পাবেন সম্পর্কে ভাই। দীর্ঘদিন ধরে ওই জমিতে মেহগনি গাছসহ ফলজ বাগান করা ও জমির রক্ষণাবেক্ষণের কাজ করে আসছে পরিবারটি। তাদের অভিযোগ, এলাকার আনিছুর রহমানের হুকুমে তার পিতা আয়নুদ্দীন সরদার ওই সম্পত্তি অবৈধভাবে দখলের চেষ্টা করছেন। পরিবারের দাবি, অতীতে একাধিকবার সামাজিক সালিশ- উঠান-বৈঠকে জমি পরিমাপ করা হয়েছে এবং প্রতিবারই তাদের পক্ষে সিদ্ধান্ত এসেছে। এ ছাড়া আয়নুদ্দীন সরদার পক্ষের কাছে তাদের প্রায় ১৪ শতাংশ জমি পাওনা রয়েছে বলেও দাবি করেছে পরিবারটি। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সময় সীমানার ঘেরার জাল কাটতে আসে, অভিযোগ পরিবারটির দাবি,গত ১৮ নভেম্বর ২০২৬ দুপুরের দিকে তাদের অনুপস্থিতির সুযোগে বিরোধপূর্ণ জমিতে বেড়ার জাল কেটে দিয়ে দখলের চেষ্টা করা হয় বলে দাবি পরিবারের।তাদের ভাষ্য, দীর্ঘ বছর ধরে ভোগ দখল করে আসছি। কিন্তু হঠাৎ করে সেদিন দুপুরে সময়ে ধারালো রামদা নিয়ে ঘেরার কাটা ও তাদের ওপর চড়াও হওয়া, গালিগালাজ এবং পেশিশক্তি প্রয়োগের ঘটনা ঘটে।এক পর্যায়ে আয়নুদ্দীন ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাদের মধ্যে ধস্তা ধস্তির মধ্যে আঘাত পেয়ে আমজাদ হোসেন ধাক্কা দিলে আয়নুদ্দীন নিচে পড়ে যায়, সম্ভবত মনে হয় আঘাত পেতে পারে।একই সঙ্গে তাদের বেড়া দেওয়া জাল কেটে ফেলা হয়েছে বলেও দাবি করা হয়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের নিউজ প্রচার নিয়ে আপত্তি পরিবারটির অভিযোগ,পৈত্রিক জমি নিয়ে দীর্ঘ দিন মামলার বিরোধের হেরে গিয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ আড়াল করতে একটি পক্ষের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। তাদের দাবি,নিউজটা একপক্ষীয় ও সাজানো হয়েছে।প্রতিবাদ বক্তব্য আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট সংবাদ প্রকাশের আগে পরিবারের কোনো সদস্যের বক্তব্য বা সাক্ষাৎকার নেওয়া হয়নি। তাদের মতে, এক পক্ষের বক্তব্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করায় ঘটনার পূর্ণাঙ্গ চিত্র পাঠকের সামনে উপস্থাপনা হয়নি।পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণর অভিযোগে পরিবারের সদস্য আমজাদ হোসেন অত্র ইউনিয়ন কৃষক দলের সভাপতি এবং এলাকার গ্রামবাসীদের কাছে একজন প্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি।পরিবারের দাবি, তিনি ১১ নং দেয়াড়া ইউনিয়নসহ সোনাতলা বাঁওড় এলাকায় মানবিক ব্যক্তি হিসেবে পরিচিত এবং প্রায় ৭ বছর ধরে এলাকার মানুষের নিজের দায়িত্বে নিয়ে অর্থ বা বিভিন্ন ভাবে বিদেশে যাওয়ার সুযোগ মাধ্যম করে দিয়ে আসছে।পরিবারটির ভাষ্য, দীর্ঘদিনের সামাজিক মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। তবে এই উদ্দেশ্যসংক্রান্ত অভিযোগের পক্ষে কোনো স্বাধীন প্রমাণ ব্যাখ্যা দেওয়া হয়নি। অন্যদিকে প্রতিবেশী লিমা খাতুন ও মর্জিনা খাতুন জানান এমন কোন ঘটনা ঘটেনি সেটা নিয়ে নিউজ বা অভিযোগ হবে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি পরিবারটি জানিয়েছে, তারা আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং বিরোধের নিষ্পত্তি আইনগত প্রক্রিয়ায় করতে চায়। একই সঙ্গে পরিবারের সম্মানহানির অভিযোগে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছে তারা।এলাকার প্রতিবেশী, আত্মীয়স্বজন ও শুভাকাক্সক্ষীদের যাচাই-বাছাই ছাড়া কোনো অভিযোগ ,তথ্য বিশ^াস বা প্রচার না করার আহŸান জানিয়েছে পরিবারটি।আমজাদ হোসেন পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে তাঁদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। পরিবারটি জমির মালিকানা ও দখলসংক্রান্ত অভিযোগের আইনগত নিষ্পত্তি এবং প্রকাশিত সংবাদের বস্তুনিষ্ঠতা যাচাইয়ের দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর