বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

ডুমুরিয়ায় বাসের ইঞ্জিন থেকে ধোঁয়া

মেহেদি হাসান,খুলনা / ৩১ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাসের ইঞ্জিন থেকে হঠাৎ ধোঁয়া বের হওয়ায় যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসে আগুন লাগার আশঙ্কায় দ্রæত নেমে পড়েন যাত্রীরা। এ সময় বাস থেকে ধোঁয়া বের হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, বাসটিতে আগুন লাগেনি। যান্ত্রিক ত্রæটির কারণে ইঞ্জিন থেকে ধোঁয়া বের হয়েছিল।রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে ডুমুরিয়া হাসপাতাল সড়কের মূল সড়কে এ ঘটনা ঘটে।ডুমুরিয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বাসটি সাতক্ষীরা থেকে যাত্রী নিয়ে খুলনার দিকে যাচ্ছিল। পথে ডুমুরিয়া হাসপাতাল সড়কে পৌঁছালে বাসটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রæটি দেখা দেয়। এতে ইঞ্জিনের ভেতরে থাকা টার্বো খুলে গিয়ে ধোঁয়া বের হতে থাকে। এ সময় আতঙ্কিত হয়ে বাসের সব যাত্রী দ্রæত নেমে পড়েন।ডুমুরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুস সাত্তার বলেন, খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থলে যান। বাসটির ইঞ্জিনের টার্বো খুলে যাওয়ায় ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। তবে বাসে কোনো আগুন লাগেনি। কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। বাসটি সম্পূর্ণ অক্ষত রয়েছে। যাত্রীরাও নিরাপদে নেমে যান। এদিকে বাস থেকে ধোঁয়া বের হওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই ঘটনাটিকে অগ্নিকাÐ বলে ধারণা করেন। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি অগ্নিকাÐ নয়, বরং বাসের যান্ত্রিক ত্রæটির কারণে সৃষ্ট ধোঁয়ার ঘটনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর