বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

কালীগঞ্জে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি / ৩৭ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বাঁশতলা বাজার এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও ব্যবসায়ীদের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। গোয়ালঘেসিয়া নদীর সেতুর দুই পাড়ে গড়ে ওঠা বালুমহালের দখল এবং বালুবাহী নৌযান আটকে চাঁদা দাবির অভিযোগ নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাম্পাফুল ইউনিয়নের নবীনগর গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে বাঁশতলা সেতুর উত্তর পাশে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধসংলগ্ন এলাকায় বালুর ব্যাবসা করে আসছেন। শ্যামনগর, নওয়াবেঁকী, ঘোলা ত্রিমোহনী ও কালিকাপুর নদী থেকে উত্তোলিত বালু নৌকা, ট্রলার ও কার্গোতে করে এনে তিনি এখানে মজুত ও বিক্রি করেন। স্থানীয়ভাবে তাঁর বিরুদ্ধে নিষিদ্ধঘোষিত শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সিরাজুল ইসলামকে হটিয়ে ওই বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিতে তৎপর হয়ে ওঠেন স্থানীয় বিএনপি ও জামায়াতের কতিপয় নেতা-কর্মী।
এর ধারাবাহিকতায় বাঁশতলা সেতুর দক্ষিণ পাশে নদীর পাড়ে নতুন করে আরও চারটি বালুর স্ত‚প গড়ে তোলা হয়।
এ ব্যবসার সঙ্গে জামায়াত কর্মী হাফিজুর রহমান, বিএনপি কর্মী আবু সাঈদ, দক্ষিণ শ্রীপুর ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম এবং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা যুক্ত রয়েছেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নতুন ব্যবসায়ীরা একই উৎস থেকে বালু এনে ব্যাবসা করলেও সিরাজুল ইসলামকে ব্যাবসা থেকে সরাতে তাঁর বালুবাহী নৌকা, ট্রলার ও কার্গো আটকে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছে। টাকা না দিলে ব্যাবসা গুটিয়ে নেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। প্রায় এক মাস আগে বালুভর্তি একটি কার্গো আটকে টাকা দাবির খবর পেয়ে ঘটনাস্থলে যান বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব জাহাঙ্গীর আলম। সেখানে চাঁদা আদায়কারীদের সঙ্গে তাঁর বাগ্বিতÐা হয়। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা অবৈধভাবে উত্তোলিত বালু বিক্রির অভিযোগ তুললে চেয়ারম্যান পাল্টা প্রশ্ন তোলেনÑকেনা বালু বিক্রি করা অপরাধ হলে সবার ব্যবসাই অবৈধ। তা ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি জেলা ও উপজেলা প্রশাসন দেখবে, এখানে রাজনৈতিক হস্তক্ষেপের কোনো সুযোগ নেই বলে তিনি মন্তব্য করেন। স্থানীয় বাসিন্দা গণি, ইসলাম, ইদ্রিস ও আসাদুজ্জামান জানান, বর্তমানে জেলায় বালুর তীব্র সংকট চলায় উন্নয়নকাজ স্থবির হয়ে পড়েছে। এর মধ্যে বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের দ্ব›দ্ব ও অপপ্রচারের কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে চাঁদা দাবি ও দখলদারির অভিযোগ অস্বীকার করেছেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা। তিনি বলেন, ‘রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু বালু ব্যাবসা নিয়ে টাকা চাওয়া বা দ্ব›েদ্বর কোনো ঘটনা ঘটেনি। বর্তমানে বালু না থাকায় ব্যাবসা এমনিতেই বন্ধ। একটি মহল বিভেদ তৈরির জন্য মিথ্যা তথ্য ছড়িয়ে আমাদের দলের ওপর দায় চাপানোর চেষ্টা করছে।’ অভিযোগের বিষয়ে হাফিজুর রহমান বলেন, তাঁর পরিবার জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তিনি নিজে বিএনপি ও ছাত্রদলের রাজনীতি করেন। বালু ব্যবসার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করলেও চাঁদাবাজির অভিযোগকে তিনি ভিত্তিহীন বলে দাবি করেন। অন্যদিকে আমিরুল ইসলাম ও আবু সাঈদ বালু ব্যবসার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। এ বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার বলেন, উপজেলার বাঁশতলা এলাকায় বালু ব্যাবসা নিয়ে বিরোধ বা চাঁদাবাজির বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর