বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত ২ কালীগঞ্জে গভীর রাতে নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল ভৈরব নদ পরিষ্কারে এবার রিকশা-ভ্যান শ্রমিকদের অংশগ্রহণ সুন্দরবনে বনদস্যুদের ‘রসদ নেটওয়ার্ক, কয়রায় খাদ্য সামগ্রীসহ আটক ২ ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বহাল রাখার দাবিতে মানববন্ধন ইতিহাসে প্রথমবার একসঙ্গে ট্রাম্প-শি-পুতিন ‘বুলেটপ্রæফ কাচের আড়ালে থাকলেও গুলি চলবেই’ বাবার পরিচালনায় প্রথম সিনেমা, মুক্তির আগে আবেগাপ্লুত ভাবনা মনোহরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ট্রাক থেকে ৩০০ বস্তা সরকারি ইউরিয়া সার চুরির অভিযোগ

মনোহরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

মনিরামপুর (যশোর) প্রতিনিধি / ৩৫ বার পাঠ করা হয়েছে
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

যশোরের মণিরামপুর উপজেলার ১৭ নং মনোহরপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) ইউনিয়নের ১, ৩ ও ৭ নং ওয়ার্ডে এ তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়।এ সময় উপস্থিত ছিলেন ১৭ নং মনোহরপুর ইউনিয়ন বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও চেয়ারম্যান পদপ্রার্থী এবং মনোহরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. আসাদুল ইসলাম আসাদ।এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির প্রতিনিধি ও সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম কুরবান আলী, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মো. সিরাজুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দীন, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোস্তফা গাজী, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. তোতা মোল্লা।এ সময় আরও উপস্থিত ছিলেন যুবনেতা মিজানুর রহমান, আল মামুন, মাহমুদুল হাসান ও নাজমুল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলতাফ হোসেন, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি জাহিদুল এবং ছাত্রনেতা আল-আমীনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর উপকারভোগীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর