বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত ২ কালীগঞ্জে গভীর রাতে নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল ভৈরব নদ পরিষ্কারে এবার রিকশা-ভ্যান শ্রমিকদের অংশগ্রহণ সুন্দরবনে বনদস্যুদের ‘রসদ নেটওয়ার্ক, কয়রায় খাদ্য সামগ্রীসহ আটক ২ ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বহাল রাখার দাবিতে মানববন্ধন ইতিহাসে প্রথমবার একসঙ্গে ট্রাম্প-শি-পুতিন ‘বুলেটপ্রæফ কাচের আড়ালে থাকলেও গুলি চলবেই’ বাবার পরিচালনায় প্রথম সিনেমা, মুক্তির আগে আবেগাপ্লুত ভাবনা মনোহরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ট্রাক থেকে ৩০০ বস্তা সরকারি ইউরিয়া সার চুরির অভিযোগ

ভোমরা সীমান্তে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা মানিককে যশোর আদালতে নেওয়া হয়েছে

কণ্ঠ প্রতিবেদক / ৪৮ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে সাতক্ষীরার ভোমরা সীমান্ত থেকে গ্রেপ্তার নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের যশোরের কেশবপুর উপজেলা শাখার আহŸায়ক কাজি আজহারুল ইসলাম মানিককে যশোর আদালতে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে তাঁকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, যশোরে আনা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর দুই বন্ধুর সঙ্গে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন মানিক। তাঁর দুই বন্ধু আগেই দেশে ফিরলেও সোমবার দেশে প্রবেশের সময় গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা স্থলবন্দর ও সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, মানিকের বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাÐ ও সহিংসতার অভিযোগে থানায় সুনির্দিষ্ট মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, মানিকের বাবা কাজি রফিকুল ইসলাম কেশবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তাঁর বড় ভাই কাজি রওনকুল ইসলাম শ্রাবণ কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর