বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের শেখ হাসিনার কাছে ভারতই নিরাপত্তার জায়গা, তাই সেখানে পালিয়েছেন: রিজভী দেশ এখনও স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা: ইসলামি আন্দোলন গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, চলতি বছর প্রাণ গেছে ৫০২ জনের নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

মনিরামপুর অফিস / ৪০ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
মনিরামপুরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা ও মসুরের বীজ এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

যশোরের মনিরামপুরে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা ও মসুরের বীজ এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) মনিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।কৃষকদের চাষাবাদে উৎসাহিত করা, আবাদযোগ্য জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, মনিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফজলুল হক এবং মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. মজনুর রহমান।এ ছাড়া কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কৃষকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরিষা ও মসুর চাষের জন্য প্রয়োজনীয় বীজ এবং রাসায়নিক সার বিনামূল্যে দেওয়া হবে।এ উদ্যোগের মাধ্যমে কৃষকেরা স্বল্প খরচে চাষাবাদের সুযোগ পাবেন। পাশাপাশি রবি মৌসুমে সরিষা ও মসুরের আবাদ সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধিতে এ প্রণোদনা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর