বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত ২ কালীগঞ্জে গভীর রাতে নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল ভৈরব নদ পরিষ্কারে এবার রিকশা-ভ্যান শ্রমিকদের অংশগ্রহণ সুন্দরবনে বনদস্যুদের ‘রসদ নেটওয়ার্ক, কয়রায় খাদ্য সামগ্রীসহ আটক ২ ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বহাল রাখার দাবিতে মানববন্ধন ইতিহাসে প্রথমবার একসঙ্গে ট্রাম্প-শি-পুতিন ‘বুলেটপ্রæফ কাচের আড়ালে থাকলেও গুলি চলবেই’ বাবার পরিচালনায় প্রথম সিনেমা, মুক্তির আগে আবেগাপ্লুত ভাবনা মনোহরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ট্রাক থেকে ৩০০ বস্তা সরকারি ইউরিয়া সার চুরির অভিযোগ

চীনে হ্যালোইন উৎসবে পুলিশের কড়া নজরদারি, সাজপোশাকে নিষেধাজ্ঞা

প্রতিবেদকের নাম / ৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

সাধারণত হ্যালোইনের রাতে রাস্তাঘাট ভরে ওঠে ভূত, সুপারহিরো আর নানা কাল্পনিক চরিত্রের সাজে সজ্জিত মানুষের ভিড়ে। দৈনন্দিন জীবনের একঘেয়েমি কাটাতে তরুণেরা মেতে ওঠেন উৎসবে। কিন্তু চলতি বছর চীনের কয়েকটি শহরে দেখা গেছে ভিন্ন চিত্র। কাল্পনিক চরিত্রের বদলে রাস্তায় বেশি চোখে পড়েছে উর্দিধারী পুলিশ, ব্যারিকেড এবং সাজপোশাকের ওপর কঠোর বিধিনিষেধ।

চীনের অনেক তরুণের কাছে ৩১ অক্টোবর কেবল উৎসবের দিন নয়, বরং হাস্যরস ও ব্যঙ্গের মাধ্যমে দৈনন্দিন জীবনের হতাশা প্রকাশের একটি উপলক্ষ। তবে কর্তৃপক্ষের কাছে বিষয়টি বেশ সংবেদনশীল। তাদের আশঙ্কা, এই হাস্যরস ও বিচিত্র সাজপোশাক শেষ পর্যন্ত জন-অসন্তোষ প্রকাশের মাধ্যম হয়ে উঠতে পারে।

গত ৩১ অক্টোবর বেইজিং, সাংহাই ও হাংজু শহরে মানুষের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়। জনপ্রিয় বিনোদনকেন্দ্রগুলোর আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। অনেক ক্লাব ও বিনোদনকেন্দ্রে বিশেষ সাজপোশাক নিষিদ্ধ করা হয়। উৎসবে অংশ নেওয়া কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করার খবরও পাওয়া গেছে।

সাংহাইয়ের চাংলে রোড, ইউয়ুয়ান রোড ও সাউথ শানজি রোডে এবারও প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, পুরো এলাকায় পুলিশের গাড়ি, ধাতব ব্যারিকেড ও কড়া পাহারা। ফুক্সিং পার্কে আলোকসজ্জার সংস্কারকাজের কারণ দেখিয়ে ৩০ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত রাতের সব কার্যক্রম বন্ধ রাখা হয়।

অন্যদিকে চীনা কমিউনিস্ট পার্টির পঞ্চম প্লেনাম অধিবেশনকে কেন্দ্র করে বেইজিংয়ে আগে থেকেই নিরাপত্তা জোরদার ছিল। একজন স্থানীয় সাংবাদিক জানান, কূটনৈতিক এলাকায় পুলিশের কড়া অবস্থান ছিল। বিদেশি সংবাদমাধ্যমের কর্মীদের সাধারণ মানুষের সাক্ষাৎকার নিতেও বাধা দেওয়া হয়েছে।

বিধিনিষেধ কেবল রাস্তায় সীমাবদ্ধ ছিল না। বেইজিংয়ের ‘পিলবক্স’ ও ‘দাদা’ নামের দুটি জনপ্রিয় নাইটক্লাব নিরাপত্তার কারণ দেখিয়ে হ্যালোইন-সংক্রান্ত পোশাক, মুখোশ ও বিশেষ সাজসজ্জা নিয়ে প্রবেশ নিষিদ্ধ করে।

এদিকে হাংজু শহরে জাপানি কাল্পনিক সুপারহিরো ‘আল্ট্রাম্যান টিগা’র পোশাক পরা এক ব্যক্তিকে পুলিশ সরিয়ে নিচ্ছে—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। কাল্পনিক চরিত্রের পোশাক পরায় কেন পুলিশের হস্তক্ষেপ প্রয়োজন হলো, তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। এ ছাড়া বৌদ্ধ দেবী ‘গুয়ানিন’ ও সম্পদের দেবতা ‘কাইশেন’-এর সাজে সজ্জিত ব্যক্তিদেরও পুলিশ ফিরিয়ে দিয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর