বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের শেখ হাসিনার কাছে ভারতই নিরাপত্তার জায়গা, তাই সেখানে পালিয়েছেন: রিজভী দেশ এখনও স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা: ইসলামি আন্দোলন গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, চলতি বছর প্রাণ গেছে ৫০২ জনের নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্বামী-স্ত্রীর নিহত

খুলনা প্রতিনিধি / ৪০ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের  উপজেলার গোলনা রাহাবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় স্বামী ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।নিহতরা হলেন- সাতক্ষীরার তালা উপজেলার লক্ষ্মণপুর গ্রামের স্বপন কুমার রায় (৫৫) ও তাঁর স্ত্রী হান্না সরকার (৪৫)। তাঁরা মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। দুর্ঘটনায় জড়িত বাসটির নম্বর বগুড়া-জ-১১-০০৩৮ এবং মোটরসাইকেলটির নম্বর সাতক্ষীরা-হ-১৮-২৫০৩।প্রত্যক্ষদর্শী সোহাগ হাসান জানান, খুলনা থেকে সাতক্ষীরাগামী পরপর দুটি যাত্রীবাহী বাস ওই সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় মোটরসাইকেলের সঙ্গে থাকা লাগেজে (ব্যাগে) সামনের বাসটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পেছনে থাকা বাসটি মোটরসাইকেলটিকে রক্ষার চেষ্টা করলেও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি।তিনি আরও বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই মারা যান। তাঁর স্ত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শর্মিষ্ঠা সাহা বলেন, স্বপন কুমার রায়কে হাসপাতালে আনার পর মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর স্ত্রী হান্না সরকারকে অত্যন্ত গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁর অবস্থা ছিল সংকটাপন্ন। চিকিৎসা শুরু করার মধ্যেই তাঁর মৃত্যু হয়।ডুমুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মুরাদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে যান তিনি। সেখানে গিয়ে জানতে পারেন, স্থানীয়রা মোটরসাইকেলের দুই আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। পরে হাসপাতাল থেকে তাঁদের মৃত্যুর খবর পাওয়া যায়। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল ঘটনাস্থলে রয়েছে। তবে বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর