বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের শেখ হাসিনার কাছে ভারতই নিরাপত্তার জায়গা, তাই সেখানে পালিয়েছেন: রিজভী দেশ এখনও স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা: ইসলামি আন্দোলন গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, চলতি বছর প্রাণ গেছে ৫০২ জনের নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

রুশ হামলায় ইউক্রেনে পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

প্রতিবেদকের নাম / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের মধ্যধস্ততায় আবুধাবিতে শান্তি আলোচনার পরও ইউক্রেন ও রাশিয়ার মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। বিশেষ করে মস্কো কিয়েভের বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং সাবস্টেশনগুলোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে।

এমন পরিস্থিতিতে দেশটিতে এবারের শীত মৌসুমে পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছে ৩৮টি দেশের পারমাণবিক নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থাগুলো। সোমবার (১৬ নভেম্বর) সংস্থাগুলোর পক্ষ থেকে যৌথ বিবৃতির আগে রয়টার্সের হাতে আসা যৌথ বিবৃতিতে সংস্থাগুলো এ কথা জানিয়েছে। সংস্থাগুলো বলছে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ এবং দেশটির জ্বালানি অবকাঠামোর ওপর অব্যাহত হামলার কারণে পারমাণবিক নিরাপত্তা ঝুঁকি হারে বাড়ছে, তা নিয়ে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা মনে করি, ইউক্রেনের পারমাণবিক স্থাপনা এবং সেগুলোর নিরাপদ পরিচালনার জন্য অপরিহার্য জ্বালানি অবকাঠামোর ওপর রাশিয়ার হামলা অবিলম্বে বন্ধ করা প্রয়োজন।

নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রধান উদ্বেগের কারণ হলো, গ্রিড থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকলে ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রগুলোর পক্ষে পারমাণবিক উপাদানগুলোকে ঠান্ডা রাখা এবং বড় ধরনের বিপর্যয় (মেল্টডাউন) এড়ানো অত্যন্ত কঠিন হয়ে পড়বে। এমনটি ঘটলে বাতাসে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়তে পারে। ১৯৮৬ সালের চেরনোবিল বিপর্যয়ের সময় বিশ্বের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বেসামরিক পারমাণবিক দুর্ঘটনা হিসেবে বিবেচিত।

সেই দুর্ঘটনায় ইউক্রেন, বেলারুশ, রাশিয়া এবং উত্তর ও মধ্য ইউরোপের বিভিন্ন অঞ্চলে আয়োডিন-১৩১, সিজিয়াম-১৩৪ এবং সিজিয়াম-১৩৭-এর মতো তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েছিল। এই আহ্বানের সঙ্গে যুক্ত সংস্থাগুলো হলো, ইউরোপীয় রেডিওলজিক্যাল প্রোটেকশন কম্পিটেন্ট অথরিটিজ-এর প্রধানদের সংগঠন (হার্কা), ওয়েস্টার্ন ইউরোপিয়ান নিউক্লিয়ার রেগুলেটরস অ্যাসোসিয়েশন (ওয়েনরা) এবং নর্ডিক রেডিয়েশন সেফটি অথরিটিজ-এর প্রধানদের সংগঠন (নোরা)।

এসব সংস্থার মাধ্যমে তারা ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও জাপানসহ মোট ৩৮টি দেশের প্রতিনিধিত্ব করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর