বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের শেখ হাসিনার কাছে ভারতই নিরাপত্তার জায়গা, তাই সেখানে পালিয়েছেন: রিজভী দেশ এখনও স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা: ইসলামি আন্দোলন গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, চলতি বছর প্রাণ গেছে ৫০২ জনের নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

সিরিয়ার স্থিতিশীলতায় অর্থায়ন করবে ইইউ

প্রতিবেদকের নাম / ৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় অব্যাহত উত্তেজনা নিরসনে জরুরি সহায়তার প্রয়োজন বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস। ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রীদের মাসিক বৈঠকের আগে সাংবাদিকদের কাছে কাজা কালাস বলেন, মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনার মধ্যে স্থিতিশীলতা রক্ষায় সিরিয়ার জরুরি ভিত্তিতে সহায়তা প্রয়োজন।

বাশার আল-আসাদের পতনের দুই বছরেরও কম সময়ের মধ্যে এই উদ্যোগটি সামনে এল; আসাদের পতন কয়েক দশকের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে এবং অঞ্চলের রাজনৈতিক ও কৌশলগত প্রেক্ষাপট বদলে দিয়েছে। কালাস বলেন, আমরা স্পষ্টভাবে দেখছি, দামেস্কে প্রচুর বিনিয়োগ প্রয়োজন। বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা এবং সংস্কার কার্যক্রম পরিচালনার জন্য সহায়তা করতে হবে।

তিনি আরও বলেন,  ইউরোপীয় পক্ষ থেকে আমরা চাই সিরীয় শরণার্থীরা তাদের দেশে ফিরে যাক, তবে ফিরে যাওয়ার মতো উপযুক্ত পরিবেশ থাকা জরুরি। আমরা সম্মিলিতভাবে অনেক কিছু করতে পারি, কারণ সিরিয়ার স্থিতিশীলতা আমাদের নিজেদের এবং পুরো অঞ্চলের স্বার্থেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা দামেস্কের সঙ্গে সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করবেন।

ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক বিভাগ জানিয়েছে, সিরিয়ায় উত্তরণ প্রক্রিয়া এগিয়ে চলেছে। তবে তারা সতর্ক করে বলেছে, অর্থনৈতিক পুনরুদ্ধার, জাতীয় পুনর্মিলন এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষ ও শরণার্থীদের প্রত্যাবর্তন ও পুনর্বাসনের মতো ক্ষেত্রগুলোতে এখনো বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে এবং দ্রুত অগ্রগতি প্রয়োজন।

বিবেচনাধীন পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে নিরাপত্তা খাতে সংস্কারে সহায়তা, বিনিয়োগ এবং ২০০৮ সালে প্রাথমিক স্বাক্ষর হওয়া একটি ‘অ্যাসোসিয়েশন চুক্তি’ পুনরায় কার্যকর করা, যা কখনোই পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এই চুক্তিটি ইউরোপীয় ইউনিয়ন ও সিরিয়ার মধ্যে মুক্ত বাণিজ্য, রাজনৈতিক সংলাপ এবং বৃহত্তর সহযোগিতার একটি কাঠামো তৈরি করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর