বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত ২ কালীগঞ্জে গভীর রাতে নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল ভৈরব নদ পরিষ্কারে এবার রিকশা-ভ্যান শ্রমিকদের অংশগ্রহণ সুন্দরবনে বনদস্যুদের ‘রসদ নেটওয়ার্ক, কয়রায় খাদ্য সামগ্রীসহ আটক ২ ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বহাল রাখার দাবিতে মানববন্ধন ইতিহাসে প্রথমবার একসঙ্গে ট্রাম্প-শি-পুতিন ‘বুলেটপ্রæফ কাচের আড়ালে থাকলেও গুলি চলবেই’ বাবার পরিচালনায় প্রথম সিনেমা, মুক্তির আগে আবেগাপ্লুত ভাবনা মনোহরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ট্রাক থেকে ৩০০ বস্তা সরকারি ইউরিয়া সার চুরির অভিযোগ

মা অচেতন অবস্থায় উদ্ধার, নিখোঁজ ৮ মাসের শিশু

কণ্ঠ প্রতিবেদক / ৪৪ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

মাগুরার মহম্মদপুর উপজেলায় মাকে অচেতন করে তার কোল থেকে আট মাস বয়সি এক কন্যাশিশুকে অপহরণের অভিযোগ উঠেছে। তাকে উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে।সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে। নিখোঁজ শিশুটির নাম রাশমিতা চক্রবর্তী। তার বাবা সমীর কুমার চক্রবর্তী মহম্মদপুর উপজেলা সদরের বাজার রাধানগর এলাকার বাসিন্দা। শিশুটির মায়ের নাম নন্দীতা চক্রবর্তী।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে শিশুর জন্য শীতের কাপড় কিনতে আট মাসের মেয়ে রাশমিতাকে নিয়ে অটোরিকশায় করে নহাটা ইউনিয়নের উদ্দেশ্যে রওনা হন নন্দীতা। পথে বাবার বাড়ি রাজাপুর এলাকায় যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। রাজাপুরের দিকে যাওয়ার পথে কোনো এক সময় অচেতন হয়ে পড়েন নন্দীতা। পরে দুর্বৃত্তরা তাকে অটোরিকশা থেকে রাস্তায় ফেলে শিশুটিকে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ পরিবারের।সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন নন্দীতাকে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। জ্ঞান ফেরার পর কোলে সন্তানকে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় বারবার সংজ্ঞাও হারাচ্ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নন্দীতা চক্রবর্তী জানান, রাজাপুরের দিকে যাওয়ার পথে তার নাকের কাছে কিছু একটা ধরে তাকে অচেতন করা হয়। পরে জ্ঞান ফিরে নিজেকে রাস্তার পাশে দেখতে পান। তখন তার কোলে সন্তান ছিল না। শারীরিক ও মানসিক ধাক্কায় তিনি ঠিকমতো ঘটনার বিবরণ দিতে পারছেন না বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।শিশুটির বাবা সমীর কুমার চক্রবর্তী জানান, স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হলেও পরে তার স্ত্রী একা বাড়িতে ফেরেন। স্ত্রীর কাছ থেকে ঘটনা জানার পর তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। সন্তানকে অক্ষত অবস্থায় ফিরে পেতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শামীম আহমেদ বলেন, পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছে। আশপাশের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। শিশুটিকে উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। শিশুটির মা-বাবার শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় তাদের দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর