বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের শেখ হাসিনার কাছে ভারতই নিরাপত্তার জায়গা, তাই সেখানে পালিয়েছেন: রিজভী দেশ এখনও স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা: ইসলামি আন্দোলন গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, চলতি বছর প্রাণ গেছে ৫০২ জনের নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

চিকিৎসক সংকটে মুখ থুবড়ে পড়েছে দেড় লক্ষ মানুষের প্রান্তিক স্বাস্থ্যসেবা

তরিকুল ইসলাম,দেবহাটা / ৪৮ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সীমান্তবর্তী জনপদ সাতক্ষীরার দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে। ৫০ শয্যার এই গুরুত্বপূর্ণ সরকারি চিকিৎসালয়ে দীর্ঘদিন ধরে ১১ জন কনসালটেন্ট (বিশেষজ্ঞ) এবং ১২ জন মেডিকেল অফিসার ও আবাসিক মেডিকেল অফিসারের (আরএমও) পদ শূন্য পড়ে আছে। এর ফলে উপজেলার প্রায় দেড় লক্ষাধিক মানুষের চিকিৎসাসেবা প্রায় পুরোপুরি বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
সরেজমিনে হাসপাতাল ঘুরে দেখা যায়, আধুনিক অবকাঠামো, পর্যাপ্ত বেড ও অপারেশন থিয়েটার (ওটি) সহ নানা মূল্যবান সরঞ্জাম সচল থাকলেও সেগুলোর সুফল মিলছে না শুধু বিশেষজ্ঞ ডাক্তারের অভাবে। গাইনি, মেডিসিন, সার্জারি, শিশু, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, চক্ষু, নাক-কান-গলা ও অ্যানেস্থেসিয়া—সবকটি গুরুত্বপূর্ণ বিভাগেই কনসালটেন্টের পদ ফাঁকা। ফলে সিজারিয়ান অপারেশন, হৃদরোগের জরুরি চিকিৎসা কিংবা চোখের ছোটখাটো অস্ত্রোপচারও থমকে গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম এবং সম্প্রতি (গত ৩ নভেম্বর) যোগদান করা গাইনি কনসালটেন্ট ডা. অনন্যা রানীসহ হাতে গোনা মাত্র ২-৩ জন চিকিৎসক দিয়ে কোনোমতে চলছে পুরো হাসপাতালের কার্যক্রম। ডা. অনন্যা রানীর যোগদানের পর প্রসূতি ও গাইনি সেবায় কিছুটা গতি ফিরলেও বাকি প্রায় সব বিভাগেই অচলাবস্থা বিরাজ করছে।
জরুরি বিভাগে আসা এক রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন,” সড়ক দুর্ঘটনার রোগী নিয়ে এখানে এসেছি, অথচ ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে আমাদের বলছে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। তাহলে এত বড় সরকারি এই হাসপাতাল আর এই বিল্ডিং দিয়ে আমাদের সাধারণ মানুষের কী লাভ?”
পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম বলেন “আমাদের অনুমোদিত ১১ জন কনসালটেন্টের মধ্যে প্রায় সবাই পদ শূন্য। অন্যদিকে ১২ জন মেডিকেল অফিসারের বিপরীতে আমাদের জনবল প্রয়োজনের এক-তৃতীয়াংশেরও কম। বিষয়টি নিয়ে আমরা বহুবার সিভিল সার্জন কার্যালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে চাহিদাপত্র পাঠিয়েছি।”
তিনি আরও যোগ করেন, “৫০ শয্যার এই হাসপাতালে বর্তমানে রোগীর চাপ ধারণক্ষমতার দ্বিগুণ। পর্যাপ্ত চিকিৎসক না থাকায় বাধ্য হয়ে আমাদের প্রতিনিয়ত জটিল রোগীদের সাতক্ষীরা সদর হাসপাতালে রেফার করতে হচ্ছে। অবিলম্বে শূন্য পদগুলোতে নতুন চিকিৎসক পদায়ন করা না হলে গ্রামীণ জনপদের এই প্রান্তিক স্বাস্থ্যসেবা পুরোপুরি ভেঙে পড়বে।”
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ৪৯২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ৮ হাজার ৪৫২টি চিকিৎসকের পদ শূন্য রয়েছে, যা মোট পদের প্রায় অর্ধেক। এর মধ্যে খুলনা বিভাগের ৩৪টি উপজেলার চিত্র আরও বেশি উদ্বেগজনক, যার মধ্যে দেবহাটা অন্যতম। সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে সাধারণ মানুষের জন্য বেসরকারি ক্লিনিক বা হাসপাতালের সুযোগ অত্যন্ত সীমিত; ফলে সরকারি এই হাসপাতালটিই স্থানীয়দের একমাত্র ভরসা।
জরুরি ভিত্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শূন্য পদগুলোতে দ্রুত চিকিৎসক নিয়োগ দিয়ে প্রান্তিক মানুষের জীবন রক্ষাকারী চিকিৎসাসেবা নিশ্চিত করার জোরালো দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর