বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

মনিরামপুরে চন্ডিপুর ব্রাক মোড়ে পরপর তিন বোমা বিস্ফোরণ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি / ১৯ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

যশোরের মনিরামপুর উপজেলার ৯ নম্বর ঝাঁপা ইউনিয়নের চন্ডিপুর ব্রাক মোড় এলাকায় পরপর তিনটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ছেড়ে যায়।ঘটনার সময় পাশের একটি দোকানের ভেতরে বসে ছিলেন ঝাঁপা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রিপন এবং সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।প্রত্যক্ষ ও প্রাথমিক তথ্য অনুযায়ী, দুটি মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা চন্ডিপুর ব্রাক মোড়ে এসে একের পর এক তিনটি বোমার বিস্ফোরণ ঘটায় এবং মুহূর্তেই সরে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। তাৎক্ষণিকভাবে দোকানটিতে থাকা আহসান হাবিব রিপনসহ ওয়ার্ড বিএনপির নেতাদের বিষয়ে বিস্তারিত পরিস্থিতি বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য এখনো জানা যায়নি।

বিস্তারিত আসছে…


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর