বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

ডুমুরিয়ায় ১০ পিস ইয়াবাসহ মণিরামপুরের যুবক আটক

কণ্ঠ ডেস্ক / ৪০ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহেদুল ইসলাম জুয়েল (২১) নামে এক যুবককে আটক করা হয়েছে। রবিবার দিবাগত রাতে উপজেলার চুকনগর বাজার থেকে তাকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া থানার এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে চুকনগর বাজারে অভিযান চালান। এ সময় যশোরের মণিরামপুর উপজেলার পাঁচপোতা এলাকার সেলিম হোসেনের ছেলে জাহেদুল ইসলাম জুয়েলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। আটক আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর