বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

কেশবপুরে সালামের বাড়িতে আগুন

কেশবপুর (যশোর) প্রতিনিধি / ৩২ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

যশোরের কেশবপুর উপজেলার কেদারপুর গ্রামের বৃদ্ধ আব্দুস ছালাম এখন নিজের ভিটেমাটি ছেড়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। আপনজনদের সঙ্গে জমি ও সম্পদ নিয়ে বিরোধের জেরে একদিকে গভীর রাতে বসতঘরে আগুন দেওয়ার ঘটনা, অন্যদিকে মামলা করার পর ৫ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকিতে দিশেহারা এই অসহায় মানুষটি শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হয়েছেন।জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী কেশবপুর আদালতে দায়ের করা মামলায় অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কেদারপুর গ্রামের রওশন আলী বিশ^াসের ছেলে রাজমিস্ত্রী আব্দুস ছালাম একজন সহজ-সরল ও পরিশ্রমী মানুষ। স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে তিনি সুখেই দিন কাটাচ্ছিলেন। কিন্তু উচ্ছৃঙ্খল জীবন যাপন ও অবাধ্যতার কারণে গত ৩০ সেপ্টেম্বর তিনি স্ত্রী শিল্পী খাতুনকে তালাক দেন। কিন্তু স্ত্রী তাদের বাড়ি সংলগ্ন বড় মেয়ে-জামাতার সাথে বসবাস করতে থাকেন। এরই এক পর্যায়ে তার সব জমি স্ত্রী ও মেয়ে জামাতার নামে লিখে দেওয়ার চাপ দিতে থাকেন। পারিবারিক বিরোধের এই জেরে গত ১৪ নভেম্বর রাত আড়াইটার দিকে তার জামাতা নজরুল ইসলাম, ভাতিজা আব্দুল্লাহ বিশ^াস এবং তালাকপ্রাপ্ত স্ত্রী শিল্পী খাতুন তার বাড়িতে অনধিকার প্রবেশ করে। তখন প্রতিবাদ করলে তাকে হত্যার উদ্দেশে তাড়া করে এবং বসতঘরের আসবাবপত্র ও প্রবেশ গেট ভেঙে প্রায় ১ লাখ টাকার ক্ষতি সাধন করে। তখন শোকেসের ড্রয়ারে রাখা নগদ ৩ লাখ টাকা তালাকপ্রাপ্ত স্ত্রী শিল্পী খাতুন নিয়ে যায় বলে দাবি করা হয়েছে।এ সময় চিৎকারে আশপাশের লোকেরা ছুটে এলে তাদের উপস্থিতিতেই বসতঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরে কেশবপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা যেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য যশোর পিবিআইকে আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।অপর দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী কেশবপুর আদালতে আর এক মামলায় আব্দুস সালামের অভিযোগ, ইতিপূর্বে জোরপূর্বক অলিখিত নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া ও ৬ শতক জমি লিখে দেওয়ার চাপের পর জমি না দেওয়ায় এবং মামলা করার কারণে ক্ষিপ্ত হয়ে ওই তিন ব্যক্তি গত ১৮ নভেম্বর বিকেল ৪টার দিকে নিজ বাড়ির সামনে তাকে একাকী পেয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে মারধরের চেষ্টা করা হয় এবং সাক্ষীরা ছুটে এলে আগামী ১৫ দিনের মধ্যে ৫ লাখ টাকা চাঁদা না দিলে একা পেলে খুন করার হুমকি দেওয়া হয়। এ মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য কেশবপুর থানার ওসিকে আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। কেশবপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী শেখ আব্দুল্লাহ জানান, খবর পেয়ে ১৪ নভেম্বর রাত তিনটার দিকে কেদারপুর পৌঁছে আব্দুস সালামের বাড়ির সিড়িঘরের উপরে মজুদকৃত জ¦ালানি কাঠে আগুন জ¦লতে দেখা যায় এবং উক্ত আগুন নেভানো হয়। এ দিকে পরপর দুটি ঘটনায় নিজের বসতঘর, সঞ্চিত অর্থ ও মানসিক শান্তি হারিয়ে এখন চরম আতঙ্কে রয়েছেন আব্দুস ছালাম। অভিযুক্তদের হুমকিতে তিনি নিজের বসতভিটায় যেতেও নিরাপদ বোধ করছেন না এবং তাকে ভিটেছাড়া করে রাখা হয়েছে। নিজের ভিটেমাটি ও জীবনের নিরাপত্তা ফিরে পেতে এখন প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচারের আশায় বুক বেঁধে আছেন অসহায় বৃদ্ধ আব্দুস সালাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর