সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

তালায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি / ২৬ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরার তালায় জেলা পরিষদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিএনপির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুর ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। রবিবার (২২ নভেম্বর) তালা মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান। তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি এস কে কামরুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আবদুর রহমান, তালা থানার অফিসার ইনচার্জ আলেম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিজুল হক লিটু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের আহŸায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহŸায়ক সাইদুর রহমান সাঈদ, সাসের পরিচালক শেখ ইমান আলী, মহিলা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম এবং তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রেজাউল ইসলাম রেজা। এ ছাড়া কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ অক্সিজেন সরবরাহের পাশাপাশি বায়ুদূষণ কমানো, তাপমাত্রা নিয়ন্ত্রণ ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে। ফলজ গাছ পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি করে, অন্যদিকে বনজ গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করে। তাঁরা আরও বলেন, শুধু গাছের চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয় না; বরং প্রতিটি চারার যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের সচেতন ও অগ্রণী ভ‚মিকা পালনের আহŸান জানান বক্তারা।অনুষ্ঠানের একপর্যায়ে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিএনপির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুর ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা তাঁর নতুন দায়িত্ব পালনে সফলতা ও সার্বিক মঙ্গল কামনা করেন।পরে জেলা পরিষদের অর্থায়নে বৃক্ষ বিতরণ কর্মসূচির আওতায় কলেজের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা। আয়োজকরা আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা প্রাপ্ত চারাগুলো বাড়ি কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় রোপণ করে নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করবে। তাদের সম্মিলিত উদ্যোগেই গড়ে উঠবে সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর