সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক

স্টাফ রিপোর্টার / ২৯ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

খুলনার পাইকগাছায় ২০টি এক হাজার টাকার জাল নোটসহ নুরজাহান ও আসমা নামে দুই নারীকে আটক করেছে থানা পুলিশ।পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার লস্কর ইউনিয়নের স্মরণখালী এলাকা থেকে নুরজাহানকে আটক করা হয়। এ সময় এক নারী পুলিশ সদস্যের মাধ্যমে তার দেহ তল্লাশি চালিয়ে এক হাজার টাকা মূল্যমানের ২০টি জাল নোট উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী আসমাকেও আটক করা হয়। থানা পুলিশ জানায়, আটক ওই দুই নারী ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে কাটাখালীর দিকে যাচ্ছিলেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে উপজেলার গদাইপুর ইউনিয়নের বান্দিকাটি এলাকায় অবস্থিত তাদের ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ। থানার সেকেন্ড অফিসার আতিকুর রহমান ও এএসআই আনিচুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ তল্লাশি অভিযান পরিচালনা করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর