সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

নারী ক্রিকেটারদের জন্য নতুন নীতিমালা

কণ্ঠ ডেস্ক / ০ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

নারী ক্রিকেটারদের বেতনসহ মাতৃত্বকালীন ছুটি দেওয়ার সিদ্ধান্তের পর এবার সন্তান জন্মের পর মাঠে ফেরার প্রক্রিয়াও নীতিমালার আওতায় আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গর্ভধারণ থেকে শুরু করে সন্তান জন্মদানের পর আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার ক্ষেত্রে কী ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে, তা নির্ধারণ করে একটি খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে। বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, প্রস্তাবটি ইতোমধ্যে ওয়ার্কিং কমিটির অনুমোদন পেয়েছে। এখন অপেক্ষা পরিচালনা পর্ষদের চ‚ড়ান্ত অনুমোদনের।রোববার (২২ নভেম্বর) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নারী ক্রিকেটারদের জন্য নতুন এই উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন তামিম। মাতৃত্বকালীন ছুটি ছাড়াও সন্তান জন্মদানের পর একজন ক্রিকেটার কীভাবে মাঠে ফিরবেন এবং সেই সময়ে বোর্ডের কাছ থেকে কী ধরনের সহায়তা পাবেন, সেসব বিষয়ও নীতিমালায় রাখা হয়েছে বলে জানান তিনি। বিসিবি সভাপতি বলেন, ‘নারী ক্রিকেটাররা যখন অন্তঃসত্ত¡া হবেন, তারপর আবার খেলায় ফিরবেন, সেই বিষয়টি নিয়ে আমড়া ইতোমধ্যে একটি নীতিমালা তৈরি করেছি। তারা কত দ্রæত মাঠে ফিরতে পারবেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী কী সুযোগ-সুবিধা দেবে, পুরো বিষয়টি নীতিমালার মধ্যে রয়েছে।’তবে নীতিমালা তৈরির কাজ শেষ হলেও এখনই তা কার্যকর হচ্ছে না। এজন্য বিসিবির পরিচালনা পর্ষদের আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন।তামিম বলেন, ‘ওয়ার্কিং কমিটি এটি অনুমোদন করেছে। তবে আমাকে বিষয়টি বোর্ড সভায় নিতে হবে। বোর্ডের অনুমোদন পাওয়া গেলে নারী ক্রিকেটারদের জন্য একটি পরিষ্কার নীতিমালা থাকবে।’এর আগে চলতি মাসের শুরুতে নারী ক্রিকেটারদের পূর্ণ বেতনসহ মাতৃত্বকালীন ছুটি দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। গত ৭ নভেম্বর এশিয়া পোস্টে প্রকাশিত প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছিলেন বোর্ডের নারী বিভাগের প্রধান রফিকুল ইসলাম বাবু।সে সময় তিনি জানিয়েছিলেন, মাতৃত্বকালীন ছুটির পূর্ণাঙ্গ নীতিমালা দ্রæত চ‚ড়ান্ত করা হবে। তবে ছুটির মেয়াদ চার মাস হবে, নাকি ছয় মাস, সেটি নিয়ে তখনো আলোচনা চলছিল।এবার তামিমের বক্তব্যে জানা গেল, কেবল ছুটি ও পারিশ্রমিকের বিষয়েই নয়, মা হওয়ার পর ক্রিকেটারদের মাঠে ফেরার প্রক্রিয়া নিয়েও কাজ করেছে বিসিবি। যদিও নীতিমালার বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। ফলে ছুটির চ‚ড়ান্ত মেয়াদ, চিকিৎসা ও পুনর্বাসন সহায়তা কিংবা মাঠে ফেরার শর্তগুলো কী হবে, তা জানতে আরও অপেক্ষা করতে হবে। বাংলাদেশের নারী ক্রিকেটে মাতৃত্বকালীন সুযোগ-সুবিধার অভাব নিয়ে সম্প্রতি ব্যাপক আলোচনা হয়েছে। বিশেষ করে জাতীয় দলের পেসার সুরাইয়া আজমিন ছন্দার অভিজ্ঞতা সামনে আসার পর বিষয়টি নতুন করে গুরুত্ব পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর