বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের শেখ হাসিনার কাছে ভারতই নিরাপত্তার জায়গা, তাই সেখানে পালিয়েছেন: রিজভী দেশ এখনও স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা: ইসলামি আন্দোলন গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, চলতি বছর প্রাণ গেছে ৫০২ জনের নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

স্পেনের বিপক্ষে শেষ আধঘণ্টা দুই ঘণ্টার মতো মনে হচ্ছিল: ইংল্যান্ড কোচ

প্রতিবেদকের নাম / ২ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে জয় পেয়েছে ইংল্যান্ড। উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বের শেষ রাউন্ডে স্পেনকে হারিয়ে উচ্ছ্বসিত ইংল্যান্ড কোচ থমাস টুখেল। তবে ম্যাচের শেষ দিকে ১০ জনের দলে পরিণত হওয়ার পর বাকি সময়টা তাঁর কাছে যেন দুই ঘণ্টার মতো মনে হয়েছে।

স্পেন টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পাশাপাশি কয়েক মাস আগে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ফিফা র‍্যাঙ্কিংয়েও শীর্ষে রয়েছে দলটি। এমন প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচের প্রথম ৬০ মিনিটেই ৩-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। দলের এমন পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন জার্মান কোচ টুখেল।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘চমৎকার পারফরম্যান্স, জয়টা আমাদের প্রাপ্য ছিল। সব দিক থেকে আমরা তুলনামূলকভাবে ভালো দল ছিলাম। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা চমৎকার পারফরম্যান্স দেখিয়েছি।’

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দলের খেলোয়াড়দের সাহস, মনোবল ও ফুটবলীয় দক্ষতার প্রশংসা করে টুখেল বলেন, ‘এটা ছিল পূর্ণাঙ্গ পারফরম্যান্স, আমরা আমাদের সর্বোচ্চ সেরাটা দিয়েছিলাম। আমরা ছিলাম সাহসী। মনোবল, শক্তি ও ফুটবলীয় গুণমানে সবকিছু ছিল শীর্ষ পর্যায়ে।’

তবে ম্যাচের শেষ দিকে এলিয়ট অ্যান্ডারসনের লাল কার্ড এবং স্পেনের পেনাল্টি পাওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ইংল্যান্ড কোচ। একই ঘটনায় দুটি শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

টুখেল বলেন, ‘লাল কার্ড ও পেনাল্টি সবসময় বড় একটি সিদ্ধান্ত। আমি জানতে চাই কেন জোড়া শাস্তি দেওয়া হলো।’

১০ জনের দল নিয়ে শেষ আধঘণ্টা খেলাটা যে কতটা কঠিন ছিল, সেটিও তুলে ধরেন এই কোচ। তাঁর ভাষায়, ‘ওই মুহূর্ত থেকে এটা ছিল দীর্ঘ ৩০ মিনিট। কিন্তু আমি সেদিকে তাকাতে চাই না, কারণ প্রথম ৬০ মিনিটে অনেক ইতিবাচক বিষয় ছিল। তবে এই ধরনের দলের বিপক্ষে ওই আধঘণ্টা মনে হচ্ছিল দুই ঘণ্টা, বিশেষ করে যখন ১০ জন নিয়ে খেলতে হচ্ছে। লাল কার্ড না হলে আমরা সহজে জিততে পারতাম।’

ম্যাচে ইংল্যান্ডের গোলরক্ষক জেমস ট্রাফোর্ডের পারফরম্যান্সেরও বিশেষ প্রশংসা করেন টুখেল। তাঁর গুরুত্বপূর্ণ দুটি সেভ স্পেনকে ম্যাচে ফেরার সুযোগ দেয়নি।

গোলরক্ষককে নিয়ে ইংল্যান্ড কোচ বলেন, ‘সে দারুণ দুটি সেভ করল, তার চমৎকার একটি ম্যাচ ছিল।’

সবশেষে দলের সামর্থ্য ও মানসিক দৃঢ়তার কথা তুলে ধরে টুখেল বলেন, ‘আমরা আমাদের সত্যিকারের জাত ও সামর্থ্য দেখালাম। আমরা সবসময় সীমা ছাড়িয়ে যাওয়ার জন্য তৈরি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর