রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোর সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত পুলিশকে পেশাদারত্বের ভিত্তিতে কাজ করার নির্দেশ প্রতিমন্ত্রী অমিতের যশোরে ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ছয় শতাধিক স্বেচ্ছাসেবী বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ১৯ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নাভারণ হাইওয়ে পুলিশের চেকপোস্টে গাঁজাসহ যুবক আটক রাস পূজা ঘিরে সুন্দরবনে কঠোর নিরাপত্তা, বনজ সম্পদ রক্ষায় বিশেষ টহল যবিপ্রবিতে পিটিআর বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন টানা বৃষ্টিতে মণিরামপুরের নিচু অঞ্চলে পাকা আমন ক্ষেতে জলাবদ্ধতা! তালার মেলা বাজারে পুরাতন মোটরসাইকেল ও বাইসাইকেলের হাট উদ্বোধন তানযীমুল কুরআন মাদরাসা যশোর কেন্দ্রে আইডিয়াল বৃত্তি পরীক্ষা

টানা বৃষ্টিতে মণিরামপুরের নিচু অঞ্চলে পাকা আমন ক্ষেতে জলাবদ্ধতা!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি / ৫ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

গত দুইদিনের টানা বৃষ্টিপাত ও হালকা দমকা হাওয়ায় মণিরামপুরের বিলাঞ্চল ও নিচু জমিতে আবাদকৃত পাকা আমন ধানের খেত পানিতে প্লাবিত হয়ে এবং পাকা ধান নেতিয়ে পড়ে পানিতে ডুবে যেয়ে আমন ধানের বেশ ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। ভারী বর্ষনে ধানক্ষেতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সময়মত পাকা ধান ঘরে তুলতে পারবে কী না তা নিয়েও কৃষকেরা বেশ চিন্তিত হয়ে পড়েছে। মণিরামপুর উপজেলার মাটি আমন ধান চাষের উপযোগী হওয়ায় প্রতিবছরের ন্যায় এবারও আশাতীত জমিতে আমন ধানের আবাদ হয়েছিলো। মৌসুমের শুরু থেকে উপযুক্ত আবহাওয়ায় আমন ধানের খেত গাছেপাতায় ফুলে ফলে ভরে যায়। কারেন্ট পোকা ও পামরি পোকার প্রকোপে কিছু কিছু ধানক্ষেত আংশিক বিনষ্ট হলেও কীটনাশক প্রয়োগে বেশিরভাগ কৃষক তাদের আবাদকৃত ধানক্ষেত পোকার আক্রমণ থেকে রক্ষা করতে পারায় চলিতি মৌসুমে আমন ধানের আশাতীত ফলনের আশা করে আসছিলেন কৃষকরা। প্রতিটি মাঠ ও বিলাঞ্চল সোনালি ধানের শীষে দোল খেতে দেখে আমন চাষীরা ভালো ফলনের আশায় বুকবাঁধে। কৃষকের সেই আশা স্বপ্ন এখন কিছুটা ফিকে হয়ে গেছে। পাকা ধানে মই দেওয়ার মতো অবস্থা প্রায়। ধান নিয়ে এবার বেশ ভোগান্তি পোহাতে হবে এমন আশঙ্কা করছেন আমন চাষীরা। সংশ্লিষ্ট কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে ২২ হাজার ৫৮০ হেক্টর জমিতে আমন ধান আবাদের লক্ষ্যমাত্রার বিপরীতে ২১ হাজার ১৩ হেক্টর জমিতে উফশী, হাইব্রিড ও স্থানীয় জাতের আমন ধানের চাষ হয়। এবার ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় প্রায় ৯৭ হাজার ৮১ মেট্রিকটন। উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ঘুঘুরাইল গ্রামের কৃষক আল মামুন জানান, চলতি আমন মৌসুমে পোকার প্রাদুর্ভাব বেশি হওয়ায় ধানের ফলনে কিছুটা ব্যঘাত হলেও তাদের মাঠে আমনের এবার ফলন আশাতীত হবে। তবে পাকা ধান ক্ষেতে থাকা অবস্থায় ভারী বৃষ্টিপাতে ধানক্ষেতে অতিরিক্ত পানি জমে যেয়ে ধানের বিছালী কেটে ঠিকঠাক মত মাঠ থেকে ধান ঘরে উঠানো নিয়ে কৃষকরা বেশ চিন্তিত হয়ে পড়েছে বলে তিনি জানান। উপজেলা কৃষি অফিস থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন তথ্য জানা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর