বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত ২ কালীগঞ্জে গভীর রাতে নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল ভৈরব নদ পরিষ্কারে এবার রিকশা-ভ্যান শ্রমিকদের অংশগ্রহণ সুন্দরবনে বনদস্যুদের ‘রসদ নেটওয়ার্ক, কয়রায় খাদ্য সামগ্রীসহ আটক ২ ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বহাল রাখার দাবিতে মানববন্ধন ইতিহাসে প্রথমবার একসঙ্গে ট্রাম্প-শি-পুতিন ‘বুলেটপ্রæফ কাচের আড়ালে থাকলেও গুলি চলবেই’ বাবার পরিচালনায় প্রথম সিনেমা, মুক্তির আগে আবেগাপ্লুত ভাবনা মনোহরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ট্রাক থেকে ৩০০ বস্তা সরকারি ইউরিয়া সার চুরির অভিযোগ

সাতক্ষীরা জেলা বিএনপির ডাবলুর সুস্থতা কামনায় জাসাসের দোয়া মাহফিল

জাহাঙ্গীর হোসেন / ৪৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বাদ আসর শহরের নিউ মার্কেট মোড়স্থ জাসাসের প্রধান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।জেলা জাসাসের আহ্বায়ক ও সুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শেখ জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা জাসাসের আহ্বায়ক হাফেজ মো. সালমান কাদের, সদস্য সচিব মো. শাহদাত হোসেন, পৌর শাখার আহ্বায়ক সিরাজ আনোয়ার রাজ, সদস্য সচিব রাজু আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুর রহমান ও যুগ্ম আহ্বায়ক মিলন গাজী। এছাড়াও কালিগঞ্জ শাখার আহ্বায়ক মো. মুর্শিদ আলী গাজী, সদস্য সচিব মুস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, পাটকেলঘাটা থানা শাখার আহ্বায়ক শেখ সামিউল ইসলাম রুবেল, আশাশুনি শাখার যুগ্ম আহ্বায়ক মুকুল হোসেন রাজা, আমিরুল ইসলাম কামিনী, সুরুলিয়া ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. মফিজুল ইসলাম এবং সদস্য সচিব শেখ আব্দুর রাজ্জাকসহ জেলা ও উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আবু জাহিদ ডাবলুর দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আহসানিয়া মিশন মাদ্রাসা ছাত্রদলের সভাপতি হাফেজ আমিনুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর