বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের শেখ হাসিনার কাছে ভারতই নিরাপত্তার জায়গা, তাই সেখানে পালিয়েছেন: রিজভী দেশ এখনও স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা: ইসলামি আন্দোলন গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, চলতি বছর প্রাণ গেছে ৫০২ জনের নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

ভয়াবহ দানবের প্রথম ঝলক প্রকাশ করলেন অক্ষয় কুমার

প্রতিবেদকের নাম / ৪ বার পাঠ করা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বলিউড তারকা অক্ষয় কুমার তার আসন্ন সায়েন্স-ফিকশন অ্যাকশন থ্রিলার ‘সামুক’-এর মাধ্যমে এক নতুন ও অপরিচিত ধারায় পা রাখছেন। নির্মাতারা ছবিটির প্রথম টিজার প্রকাশ করেছেন, যেখানে একটি রহস্যময় প্রাণী এবং মানবজাতির অস্তিত্ব রক্ষার এক বিপজ্জনক লড়াইয়ের রোমহর্ষক ঝলক দেখা গেছে।

টিজারের শুরুতে অন্ধকার থেকে বেরিয়ে আসতে দেখা যায় এক ভয়াবহ প্রাণীকে। যার রয়েছে দানবীয় মুখ, ধারালো দাঁত এবং ভীতিকর চোয়াল। এরপর দৃশ্যে দেখা যায় অক্ষয় কুমারকে; পরনে গাঢ় রঙের পোশাক, হাতে শক্তিশালী রাইফেল, আর তিনি দাঁড়িয়ে আছেন কুয়াশাচ্ছন্ন এক ঘন জঙ্গলে।

এই ঝলকটি মানুষ এবং অজানা এক ভিনগ্রহের হুমকির মধ্যকার চরম সংঘাতের ইঙ্গিত দেয়, যদিও নির্মাতারা প্রাণীটির পরিচয় এবং গল্পের মূল অংশ এখনো গোপন রেখেছেন। সোশ্যাল মিডিয়ায় প্রথম ঝলক শেয়ার করার সময় অক্ষয় লিখেছেন, শত্রু মানুষ নয়। কিন্তু লড়াইটা মানবজাতির জন্য। আর পিছু হটার কোনো সুযোগ নেই।

ছবিটির প্রচারণামূলক উপাদানে একটি ট্যাগলাইন রয়েছে ,‘মিশনটি মানুষের, কিন্তু শত্রু মানুষ নয়’। যা সাধারণ মানুষের বোধগম্যতার বাইরের কোনো শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ইঙ্গিত দেয়। ‘সামুক’ ছবিটি পরিচালনা করছেন কনিষ্ক ভার্মা এবং প্রযোজনা করছেন বিপুল অমৃতলাল শাহ (সানশাইন পিকচার্স-এর ব্যানারে)। ছবিটি ২০২৭ সালের ২৮ মে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে ১৩ বছর পর আবারও একসঙ্গে কাজ করছেন অক্ষয় ও বিপুল। এর আগে তারা ‘আঁখেঁ’, ‘ওয়াক্ত: দ্য রেস অ্যাগেইনস্ট টাইম’, ‘নমস্তে লন্ডন’, ‘সিং ইজ কিং’ এবং ‘হলিডে’-এর মতো চলচ্চিত্রে একসঙ্গে কাজ করেছেন।ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রুক্মিণী মৈত্র, বিনীত কুমার সিং, বনিতা সান্ধু, রজত কাপুর, স্বানন্দ কিরকিরে এবং সুশান্ত সিং।

ছবিটির আন্তর্জাতিক আবেদন আরও বাড়িয়ে তুলতে যুক্ত হয়েছেন একাডেমি পুরস্কারের জন্য মনোনীত ‘ক্রিয়েচার-ইফেক্টস’ ডিজাইনার অ্যালেক গিলিস, যিনি ‘এলিয়েন’ ও ‘প্রেডেটর’ ফ্র্যাঞ্চাইজিতে কাজের জন্য সুপরিচিত। এছাড়া, ছবিটির অ্যাকশন দৃশ্য পরিচালনার দায়িত্বে রয়েছেন ব্রিটিশ অ্যাকশন পরিচালক লুক টাম্বার। প্রাণী-কেন্দ্রিক পটভূমি, সায়েন্স-ফিকশন উপাদান এবং টিকে থাকার লড়াই সব মিলিয়ে ‘সামুক’ অক্ষয় কুমারের জন্য এক ভিন্নধর্মী চলচ্চিত্র অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেয়; এমন একটি জনরা, যা বড় মাপের অ্যাকশন ও চোখ ধাঁধানো দৃশ্যায়নের প্রচুর সুযোগ করে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর