বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত ২ কালীগঞ্জে গভীর রাতে নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল ভৈরব নদ পরিষ্কারে এবার রিকশা-ভ্যান শ্রমিকদের অংশগ্রহণ সুন্দরবনে বনদস্যুদের ‘রসদ নেটওয়ার্ক, কয়রায় খাদ্য সামগ্রীসহ আটক ২ ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বহাল রাখার দাবিতে মানববন্ধন ইতিহাসে প্রথমবার একসঙ্গে ট্রাম্প-শি-পুতিন ‘বুলেটপ্রæফ কাচের আড়ালে থাকলেও গুলি চলবেই’ বাবার পরিচালনায় প্রথম সিনেমা, মুক্তির আগে আবেগাপ্লুত ভাবনা মনোহরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ট্রাক থেকে ৩০০ বস্তা সরকারি ইউরিয়া সার চুরির অভিযোগ

বাবার মৃত্যুর পর প্যারোলে মুক্তি পেলেন ছাত্রলীগ নেতা

কণ্ঠ প্রতিবেদক / ৩ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

নাশকতার মামলায় কারাবন্দি বকশীগঞ্জ পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন। জানাজা ও দাফন শেষে পুলিশি নিরাপত্তায় তাকে আবার জামালপুর জেলা কারাগারে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বকশীগঞ্জের চরকাউরিয়া সীমারপাড়া ঈদগাহ মাঠে বাবার জানাজায় অংশ নেন আশিকুর। আশিকুরের বাবা চিক্কু মিয়া (৫৫) দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর একটি নাশকতার মামলায় আশিকুর রহমানকে গ্রেপ্তার করে বকশীগঞ্জ থানা-পুলিশ। এরপর থেকে তিনি জামালপুর জেলা কারাগারে ছিলেন। বাবার মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে তার প্যারোলে মুক্তির আবেদন করা হয়। জেলা প্রশাসনের অনুমতি ও আইনি প্রক্রিয়া শেষে নির্দিষ্ট সময়ের জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে পুলিশি পাহারায় জানাজায় অংশ নেন আশিকুর। জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স উপস্থিত ছিলেনবকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের অনুমতিক্রমে নির্দিষ্ট সময়ের জন্য প্যারোলে মুক্তি পেয়ে আশিকুর রহমান বাবার জানাজায় অংশ নেন। জানাজা ও দাফন শেষে পুলিশের কড়া নিরাপত্তায় তাকে আবার জামালপুর জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর