বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা-সংস্কৃতিতেও দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ-৩ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের শেখ হাসিনার কাছে ভারতই নিরাপত্তার জায়গা, তাই সেখানে পালিয়েছেন: রিজভী দেশ এখনও স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা: ইসলামি আন্দোলন গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, চলতি বছর প্রাণ গেছে ৫০২ জনের নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে এক থানার নাম পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের স্থগিত সভা ২৩ নভেম্বর

লোহাগড়ায় বিএনপির সাবেক নেতা পলাশের উপর হামলা

নড়াইল সদর প্রতিনিধি / ১২ বার পাঠ করা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিএনপি নেতা মো: রবিউল ইসলাম পলাশ (৪৫) এর উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) লোহাগড়া টেলিফোন অফিসের সামনে থেকে তার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। আহত রবিউল ইসলাম পলাশ পৌরসভার গোপীনাথপুর গ্রামের মৃত নজির শেখের ছেলে। তিনি সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক এবং নড়াইল জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে লক্ষীপাশা মার্কাস মসজিদের দিকে চাচ্ছিলেন। পথিমধ্যে লক্ষীপাশা টেলিফোন অফিসের সামনে আসলে তার মোটরসাইকেলটিকে গতিরোধ করে ৪-৫ জন। পরে দেশীয় অস্ত্র দিয়ে কুটি ও পিটিয়ে মারাত্মক জখম করেন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার মাথা ফেটে যায় এবং হাত ভেঙে যায় পরে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলাম বলেন, আমরা খবর পেয়েছি বিএনপি নেতাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থলে পৌছেছে এবং ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর